| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

‘সৃষ্টিশ্রী’ উৎসব কারিগরদের মধ্যে উৎসাহের জোয়ার

Reporter
পেজফোর, নিউজ ডেস্ক / ৪৫৪ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

আগামী ২ অক্টোবর থেকে অর্থনৈতিক মন্দার কবলে পড়া, করোনায় রুটিরুজি হারানো কারিগর, স্বনির্ভর গোষ্ঠীর হিলাদের আগামী উতসব মরসুমের আগে হাসি ফোটাতে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সৃষ্টিশ্রী উৎসবের আয়োজন করেছে। এই উৎসবে সারা বাংলা থেকে বিভিন্ন কারিগর এবং স্বনির্ভর গোষ্ঠির সদস্যরা অংশ নেবেন। এটি আয়োজন করা হয়েছে ঢাকুরিয়ার সৃষ্টিশ্রী ভবনে, উদ্বোধন করবেন দপ্তরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

বিগত প্রায় ছমাস ধরে যে লকডাউন ঘোষনা করা হয়েছে, তাতে বাংলার প্রত্যেক জেলার কারিগর আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। একইভাবে বিভিন্ন স্বনির্ভর দলের মহিলারাও চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই কয়েক মাসে। প্রত্যেক ব্যক্তি কারিগর অথবা সংগঠনে প্রচুর পরিমানে উৎপাদন জমে রয়েছে, বিক্রি করার উপায় নেই।

এমতাবস্থায় পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ কারিগর এবং স্বনির্ভর দলগুলির সদস্যদের মুখে হাসি ফোটাবে। পঞ্চায়েত দপ্তর সূত্র জানাগেছে ধনেখালি তাঁত, ফুলিয়ার তাঁতের শাড়ি, বিষ্ণুপুরের বালুচরি, গাড়োয়াল, তসর সিল্ক, পাঞ্জাবি, ডোকরা, টেরাকোটা, নানান ধরণের গয়না পাওয়া যাবে। আর পাওয়া যাবে আম বাঙালির প্রিয় ইলিশ, থাকবে গলদা চিংড়ি, তুলাইপাঞ্জি, লক্ষণভোগ, গোবিন্দ ভোগ-সহ সুস্বাদু চাল ও দেশি ঘি’ও। উৎসবে আসা দর্শকদের রসনা তৃপ্ত করতে পাওয়া যাবে পিঠে পুলি, কচুরি, আলুরদম, তন্দুর, বিভিন্ন ধরনের ফ্রাই। সাধারণ মানুষ যাতে হস্তশিল্পীদের জিনিসপত্রগুলি কিনতে আগ্রহী হন, সেই কারণেই পুজোর উপহার হিসেবে প্রতিটি জিনিসের উপর ২০ শতাংশ ছাড় দেওয়া হবে। সরকারি সূত্রে জানাগিয়েছে সৃষ্টি ভবনে ২৪টি স্থায়ী স্টলের পাশাপাশি নীচের পার্কিং লটে আরও ১৬টি নতুন স্টল বানানো হবে।

এই খবরে কারিগরদের মধ্যে উৎসাহের জোয়ার লেগেছে। বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সঙ্ঘের সম্পাদক মধুমঙ্গল মালাকার জানালেন কারিগরদের এই দুর্দিনে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ বহু মানুষকে অনাহার থেকে বাঁচাবে। গত কয়েক মাস বাংলা জোড়া বহু তাঁতি এবং কারিগর প্রায় আধপেটা খেয়ে আছেন। সংগঠনের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানাই। জানাগিয়েছে এই উৎসব চলবে ভাইফোঁটা পর্যন্ত।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev