| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

রক্তদানে এগিয়ে এল তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি

Reporter Default
রিপোর্টার / ১৮২ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ৬ জুন, ২০২০

মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে রক্ত দেওয়ার মতো কাজে শিক্ষক-শিক্ষিকাদের উৎসাহিত করেছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্র। এবার তাঁকে যোগ্য সঙ্গত দিতে এগিয়ে এলেন হুগলি জেলার সভাপতি মনোজ চক্রবর্তী।

করোনা ভাইরাসের কারণে স্তব্ধ জনজীবন কিন্তু পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির হুগলি জেলা শাখার নেতৃত্বগণ এই চরম মুহূর্তে জনসেবার সমস্ত কার্যক্রম যথাসাধ্য চালু রেখেছেন। প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে প্রতিদিন মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছেন। তাঁদের কথায় রক্তদাতারা যদি স্বেচ্ছায় রক্ত দান না করেন, তাহলে অনেক থ্যালাসেমিয়া রোগী, সন্তানসম্ভবা নারী কিংবা অপারেশনের রোগীকে আমরা প্রয়োজনের মুহূর্তে রক্ত সরবরাহ করতে পারব না।

তাই স্বেচ্ছা রক্তদাতাদের প্রতি এবং সকল সুস্থ সবল প্রাপ্তবয়স্ক সচেতন নাগরিকদের প্রতি আমরা বিনীত আহ্বান জানাই, এই দুঃসময়ে স্বেচ্ছায় রক্তদান করে হাজারো মানুষের প্রাণ বাঁচাতে ভূমিকা রাখুন। উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দিলীপ যাদব, জেলা পরিষদের সভাধিপতি জনাব আলহাজ সেখ মেহেবুব রহমান, পুরশুড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক পারভেজ রহমান, আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী, আরামবাগের বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু বিষই, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য কোষাধক্ষ্য সঞ্জীব কোলে, আরামবাগ ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাজেশ চৌধুরী ও পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির হুগলি জেলার সভাপতি তথা হুগলী জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী-সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

অশোক রুদ্র বলেন পশ্চিম বর্ধমান জেলায় মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা এইভাবে একসাথেই মানুষের পাশে থেকে কাজ করে চলেছে। যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত রাজ্যের প্রত্যেক কোনায় কোনায় ধারাবাহিক ভাবে তাঁদের সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি জারি থাকবে।অপরদিকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি ও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পশ্চিম বর্ধমান জেলার স্পোর্টস এক্সিকিউটিভ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অশোক রুদ্রের উপস্থিততে আজ পশ্চিম বর্ধমানে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা শাখার পক্ষ থেকে আর একটি রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল দক্ষিনের বিধায়ক ও এডিডিএ-র চেয়ারম্যান তাপস ব্যানার্জি, জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান ও কোঅর্ডিনেটর ভি শিবদাসন দাশু,  চেয়ারম্যান (এএমসি) অমরনাথ চ্যাটার্জি, সংগঠনের জেলা সভাপতি রাজীব মুখার্জী, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) অজয় পাল, জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) দেবব্রত পাল, দিব্যেন্দু সাহা, সুজাত হোসেন, দেবযানী মুখার্জী, দীপিকা রায়-সহ অনান্য নেতৃত্ববৃন্দ।

ছবি ও সংবাদ : সুদীপ্ত চক্রবর্তী

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev