| | |
এই মুহূর্তে ::
বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

অসময়ের বৃষ্টি দক্ষিণবঙ্গে ধান, আলু ও সবজির ব্যাপক ক্ষতি মাথায় হাত চাষিদের : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৪৫০ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

বিশিষ্ট চলচিত্রকর ল্যাডলি মুখোপাধ্যায় শান্তিনিকেতনে থাকেন। তাঁর ফেস বুকের দেওয়ালে লিখেছেন — ‘ক্ষতি হয়ে গেল বিস্তর। গতকাল থেকে নিরবচ্ছিন্ন বৃষ্টিপাত। আজও তার বিরাম নেই। কদিন আগে ধান কাটা হয়েছিল। কিন্তু তা ছিল ক্ষেতেই জড়ো করা। চাষের প্রথা মতো সেই ধান কদিন মাঠে রেখে তারপর তোলা হয়। ফলে যা হওয়ার তাই হলো। এই অবিরাম অকাল বৃষ্টি সব নষ্ট করে দিলো। ধান চাষ ছাড়াও আখড়ার বেশ কিছুটা জমিতে আলু দিয়েছিলাম। তাও গেল। তা নয় আমার সামান্য চাষ। কিন্তু সামগ্রিক ভাবে ছোট থেকে বড় সমস্ত চাষিদেরই মাথায় হাত। সামনের সারা বছরটা কি খাবে, কি বেচবে তা ভগাই জানে! বাজারে এর যে মারাত্মক প্রভাব পড়বে সে বিষয়ে সন্দেহ নেই। এর মধ্যে ফেসবুকে বৃষ্টি নিয়ে টিপ্পনি পড়তে বেশ লাগছে!’

মিগজাউমের প্রভাব এ রাজ্যেও। দক্ষিণ বঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে ধান, আলু ও সবজি চাষে। চিন্তায় চাষিরা।

প্রসঙ্গত, অন্ধপ্রদেশ ও তামিলনাড়ুতে তাণ্ডব চালিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মিগজাউম।এর প্রভাবে ওড়িশা ও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ক্ষতির সম্মুখীন চাষিরা। রবি মরশুমে আমন ধান উঠতে শুরু করেছে। পাকা ধানে অকাল বর্ষণ মই দিয়েছে । সেই সঙ্গে শীতের অর্থকরী ফসল আলু বসানোর কাজও চাষিরা শুরু করেছে। নিচু জমিতে জল জমায় বসানো আলু পচে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এছাড়া সবজি নষ্ট হতে পারে। চিন্তায় চাষিদের মাথায় হাত। অধিকাংশ চাষি ধারদেনা করে রবি মরশুমে চাষ করছেন। অকাল বর্ষণে ক্ষতির সম্মুখীন চাষিরা।

উল্লেখ্য, এ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্ৰাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া ও নদীয়া জেলা গত দু-দিন ধরে বৃষ্টি শুরু হয়েছে। ফলে চাষিদের চরম ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। পাকা আমন ধান ও খড় যেমন নষ্ট হবে, সেইসঙ্গে নিচু জমিতে বসানো আলু পচে যেতে পারে। এছাড়া এসময় অতিরিক্ত বৃষ্টির ঠাণ্ডা জল সহ্য করতে পারবে না শাকসবজি। এগুলোতে পচন ধরবে। পালং, নটে, মূলা, ফুলকপি, বাঁধাকপি, বেগুন ও লঙ্কা ইত্যাদি চাষে অসময়ের বৃষ্টি ক্ষতি হবে বলে আশঙ্কা চাষিদের। ব্যাঙ্ক ও মহাজনদের কাছ থেকে ঋণ করে অধিকাংশ চাষি রবি মরশুমে চাষ শুরু করেছেন ।এখন কি করবেন ভেবে পাচ্ছেন না।

আরামবাগ মহকুমা কৃষি আধিকারিক বিকাশ দে বলেন, রবি মরশুমে আমন ও আলুর পাশাপাশি সবজির কিছু ক্ষতি হতে পারে। তবে বৃষ্টির জল নিচু জমিতে যাতে না দাঁড়িয়ে থাকে তা চাষিদের দেখতে বলা হয়েছে।

পশ্চিম মেদিনীপুর জেলার সব ব্লকে আলুর জমি জলের তলায় চলে যাওয়ায় চাষ সম্পূর্ণ ভাবে নষ্ট হয়ে গিয়েছে। চাষের জন্য তৈরি জমিতে জল জমে যাওয়ায় এখন আলু লাগানো প্রায় অসম্ভব হয়ে পরবে। চড়া দামে চাষের উপকরণ কিনে চাষ নষ্ট হওয়ার কারণে চাষিরা পথে বসেছে। গত বছর আলুর দাম পরে যাওয়ায় বিঘা প্রতি চাষে ২০-২৫ হাজার টাকা ক্ষতি হয়েছিল। এ বছরের বিপর্যয় চাষিকে সর্বস্বান্ত করে দিয়েছে। গড়বেতা-১,২,৩, চন্দ্রকোনা-১, চন্দ্রকোনা-২, শালবনি, কেশপুর, মেদিনীপুর সদর ব্লক সহ অন্যান্য ব্লকের।

এই অকাল বৃষ্টিতে ডাল শস্য, কলা, পান, আলু বিভিন্ন চাষে ক্ষতি হবে বলে মনে করছেন চাষিরা। বিশেষ করে এখন জমিতে মুসুর তোলার সময় হয়ে গিয়েছে। মুসুর চাষে খুব ক্ষতি হয়ে যাবে। অন্য ডাল শস্যেরও প্রচুর ক্ষতি হবে। এই অকাল বৃষ্টিতে শুধু আলু চাষ নয়, পান-সহ ডাল শস্যের প্রচুর ক্ষতি হয়ে যাবে। এই বৃষ্টিতে বিঘের পর বিঘে কলা গাছ নষ্ট হয়ে গিয়েছে। যা বৃষ্টি হয়েছে তাতে পান চাষেও লাভ করা যাবে না। এলাকায় প্রচুর পানের বরজ নষ্ট হয়ে গিয়েছে। ব্লকের সহ কৃষি অধিকর্তা বলেন, অসময়ে বৃষ্টি হলে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকবে। তাতে কৃষকদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা চাষিদের কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখতে বলেছি। এই বৃষ্টির পরে কোনও জমিতে কি করতে হবে চাষিরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে তা বলে দেওয়া হবে।

এদিকে অকাল বর্ষণে প্রচুর সবজি নষ্ট হবে। এজন্য সবজির দাম পরতে পারে বলে চাষিরা জানাচ্ছেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev