শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ২:৪৬
Logo
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নির্বাচন পরবর্তী মিয়ানমার-রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শ্রীচৈতন্যদেব গরুড়ীয় বৈষ্ণবধর্ম বা গৌড়ীয় বৈষ্ণবধর্মের প্রবর্তক : অসিত দাস বাসুদেব ঘোষের পদাবলীতে চৈতন্য মহাপ্রভুর জন্মবৃত্তান্ত ও বায়ুপূরাণে অবতারত্ব বর্ণন : প্রবুদ্ধ পালিত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ পুরীর জগন্নাথ মন্দিরে দোলউৎসব : রিঙ্কি সামন্ত পদে পদে বিস্মৃত জনপদে (তৃতীয় পর্ব) : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ প্রসূতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য বাঁকুড়ায় এলেন রবীন্দ্রনাথ : প্রবুদ্ধ পালিত এসআইআর-এর নামে ১ কোটি ২৫ লক্ষ নাগরিকের নাম বাদ সরব দেশ বাঁচাও গণমঞ্চ : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ঘন ঘন কেঁপে উঠছে কেন : তপন মল্লিক চৌধুরী জহির রায়হান-এর ছোটগল্প অনমিতা ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নন্দিনী অধিকারী-র ছোটগল্প ‘কান্না হাসির দোলায়’ আ শর্ট ট্রিপ টু ‘জামশেদপুর’ : রিঙ্কি সামন্ত নয় টাকা কেজি দরে বারো লক্ষ টন আলু কিনবে রাজ্য সরকার : মোহন গঙ্গোপাধ্যায় এআই ইমপ্যাক্ট সামিট নিয়ে প্রশ্ন অনেক উত্তর কম : তপন মল্লিক চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৪৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আমার বাবার রসবোধ : সৈয়দ মোশারফ আলী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৪৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি বই যেভাবে বদলে দিয়েছিল তলস্তয়কে : সাইফুর রহমান কেন্দ্রের দ্বিচারিতায় দীর্ঘ আট বছরেও পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ হল না : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৪৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আলুর পর্যাপ্ত ফলন, প্রান্তিক চাষিদের জন্য হিমঘরে ৩০ শতাংশ আলু সংরক্ষণের ব্যবস্থা : মোহন গঙ্গোপাধ্যায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ম্যাজিক লন্ঠনের খোঁজে : মৈত্রেয়ী ব্যানার্জী
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

গুজরাটে সংক্রমণ বাড়ছে, নমুনা পরীক্ষা কমছে! ল্যাজেগোবরে রূপাণি সরকার

রিপোর্টার / ৪৫৮ জন পড়েছেন
আপডেট রবিবার, ১৭ মে, ২০২০

তৃতীয় পর্যায়ের লকডাউন শেষের দিনই রবিবার ১৭ মে দেশে একদিনে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সন্ধান মিলল। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৯৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৯২৭। করোনা পজিটিভ ৫৩ হাজার ৯৪৬। মারা গিয়েছেন ২৮৭২ জন।

করোনা সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রের পরেই রয়েছে গুজরাট। মোদী-শাহের রাজ্যে সংক্রমিতের সংখ্যা প্রায় ১১ হাজার, ছয় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা আমেদাবাদে। আর সেখানেই উঠে এলো ভয়ঙ্কর ও উদ্বেগজনক ছবি। কেন্দ্রীয় সরকার যেখানে নমুনা পরীক্ষা বাড়াতে বলছে, সেখানে তা কমানো হচ্ছে আমেদাবাদ-সহ গুজরাটে।

কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের সঙ্গে এ নিয়ে টুইট যুদ্ধ করছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণি। আহমেদ প্যাটেল প্রশ্ন তুলেছেন, গোটা দেশে যেখানে নমুনা পরীক্ষা বাড়াতে বলা হচ্ছে, সেখানে আমেদাবাদে কেন তা ক্রমশ হচ্ছে? বক্তব্যকে সমর্থন করতে একটি গ্রাফ টুইট করেন প্যাটেল। যেখানে দেখা যাচ্ছে ১ মে যেখানে প্রতিদিন আমেদাবাদে ২৫৯২টি নমুনা পরীক্ষা হতো, ১৫ দিনে তা নেমে এসেছে ১২৪০-এ! অথচ আমেদাবাদে এখন রোজ সংক্রমণ বেড়ে চলেছে! তথ্য গোপন করা থেকে বিরত থাকতে সরকারকে পরামর্শ দেন প্যাটেল।

মুখ্যমন্ত্রী পাল্টা টুইট করে এই পরিসংখ্যানের উৎস নিয়ে প্রশ্ন তুলে দেখান সামগ্রিকভাবে রাজ্যে কত নমুনা পরীক্ষা হয়েছে। যদিও প্যাটেলের দাবির পাল্টা সদুত্তর দিতে পারেননি রূপাণি। এরপর আহমেদ প্যাটেল পাল্টা লেখেন, তিনি সরকারের ওয়েবসাইট থেকেই তথ্য নিয়েছেন। তাহলে রূপাণি বা তাঁর সরকার, কে ভুল তথ্য দিচ্ছেন? এই মিথ্যাচারের জন্য কার পদত্যাগ করা উচিত। আহমেদ প্যাটেল আরও তথ্য দিয়ে দেখান গুজরাটেই রহস্যজনকভাবে গত ১৫ দিনে কমানো হয়েছে নমুনা পরীক্ষার সংখ্যা। প্যাটেল রূপাণি সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে লিখেছেন, বিভ্রান্তি না ছড়িয়ে সোজাসুজি সরকার জানাক গত ১৫ দিনে দৈনিক কতো নমুনা পরীক্ষা হয়েছে? এর পাল্টা টুইট এখনও করতে পারেননি রূপাণি।

বিজেপি এবার গুজরাটের হাল নিয়ে কিছু বলুক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৫ সংগ্রহ করতে ক্লিক করুন