| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

কাগজের পিচে, কলমের ব্যাটে আর কালির বলে…মাঠে বসে দেখার ক্রিকেট

Reporter
পেজফোর, নিউজ ডেস্ক / ৭৬৩ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১

পড়তে কেমন অদ্ভুত লাগছে, তাই না! স্বাভাবিক, এই বিস্মৃত ক্রিকেট সেইসব যুগের চলচ্চিত্র, যখন খেলাটা টিভিতে, মোবাইলে বা কম্পিউটারে বিজ্ঞাপনের ফাঁকতালে প্রচারিত স্রেফ কিছু বাণিজ্যিক বিনোদনে অধঃপতিত হয়নি।

এই ক্রিকেট দেখার একমাত্র পোর্টালই বলুন বা চ্যানেল…তা ছিল খেলার মাঠ। আর সেই খেলার সাথে উপরি পাওনা হিসেবে থাকত ম্যাচ ঘিরে গনগনে উত্তেজনা, তীব্র প্যাশন আর উথালপাথাল ভালবাসার রোম্যান্সে সেঁকে নেওয়া মনটা।

এবং ক্রিকেটের রোম্যান্টিসিজমের আপাদমস্তক ভক্ত এই আহাম্মকের দৃঢ় বিশ্বাস, শুধুমাত্র এই ত্রাহ্যস্পর্শেই জন্ম নিতে পারে মহত্ব, অমরত্ব; আর সমুদ্রমন্থনে উত্থিত সেই অমৃতের স্পর্শে সৃষ্ট হয় সাহিত্য।

শঙ্করীপ্রসাদ বসুর রচনা বর্তমান টি টোয়েন্টি যুগের তুলনায় নিঃসন্দেহে প্রাগৈতিহাসিক। তাঁর বর্ণনা, লিখনশৈলী ক্ষেত্রবিশেষে ভাবাবেগদুষ্ট, অতি অলঙ্করণের ভারে হয়তো বা কিঞ্চিৎ ন্যুব্জও। আর প্রেক্ষাপট, সে তো কবেই মুছে গিয়েছে প্রাসঙ্গিকতার মানসপট থেকে।

কিন্তু….একটি বিশেষ বৈশিষ্ট্য আজও সমান মাত্রায় তাঁর লেখায়— সাহিত্যসুষমা। আর এই বিরলতম গুণই তাঁর সৃষ্টিকে উন্নীত করেছে অমরত্বের সিংহাসনে।

বাংলা সাহিত্যের দুর্ভাগ্য, তার সাহিত্যভান্ডারের উপচীয়মান কোষাগারে খাঁটি ক্রীড়াসাহিত্যের বিরলতর উপস্থিতি। সেই ক্ষীয়মান ভান্ডারের অতি উজ্জ্বল উপস্থিতি সর্বার্থেই সার্থক এই ক্রিকেট-সাহিত্যের।

‘ইডেনে শীতের দুপুর’, ‘রমণীয় ক্রিকেট’, ‘বল পড়ে ব্যাট নড়ে’, ‘ক্রিকেট সুন্দর ক্রিকেট’, ‘নট আউট’, ‘সারাদিনের খেলা’, ‘লাল বল লারউড’—এই সাতটি বইয়ের কালেকশন ‘ক্রিকেট সমগ্র’। ক্রিকেটকে জড়িয়ে লেখকের যাবতীয় স্বপ্ন, প্রেম, আকর্ষণ ও হৃদয়নিঙড়ানো আবেগের সারাংশটুকু ধরা রয়েছে এই দুই মলাটের মাঝে। আর রয়েছে তাঁর চোখ দিয়ে দেখার সুযোগ সেই যুগের খেলা ও ইতিহাসকে…যা তিনি প্রত্যক্ষ করেছিলেন ও করিয়েছেন মাঠে বসে।

তাঁর বিশ্লেষণকে নিষ্পক্ষপাত নিরপেক্ষ বলা যায় না, সে দাবী তিনি করেনওনি। তাঁর লেখায় ছত্রে ছত্রে ফুটে উঠেছে পঙ্কজ রায় ও মুস্তাক আলির প্রতি পক্ষপাত, আর তাই হয়তো তাঁদের সমালোনায় লেখক কিঞ্চিৎ নিষ্করুণ, নিজে যথোচিত ক্ষতবিক্ষত হয়েও। কিন্তু সেই তিনিই কি অবর্ণনীয় শ্রদ্ধা ও চূড়ান্ত মমতায় ছবি এঁকেছেন কোনো এক বিজয় মার্চেন্ট, বিজয় হাজারে, ভিনু মানকডের। সাথে ব্র‍্যাডম্যান থেকে শুরু করে সমকালীন ও পরবর্তী বহু ক্রিকেটার এবং ক্রিকেট ম্যাচ তাঁর সরস মজলিশি ভাষ্যে পর্যবসিত হয়েছেন জীবন্ত, ফুটন্ত, প্রাণোচ্ছল চলচ্চিত্র চরিত্রে।

and boy, that is some picture he’s painted…

বর্তমানের চোখে স্বাধীনতা পূর্ব ও পরবর্তী সদ্যোজাত ভারতীয় ক্রিকেটকে দেখার শ্রেষ্ট উপায় এই দুই মলাটের মাঝে ডুব দেওয়া। আফটার অল, চোখের সামনে ভাসতে থাকা ম্যাচ শুধু নয়, তার পিছনে লুকানো ঘটনা, ইতিহাস, মনন ও সর্বোপরি বোতাম আঁটা জামার নিচের মানুষী প্রকৃতিটাকেও জলজ্যান্ত সমঝিয়ে না দিতে পারলে আর কিসের সার্থক সাহিত্য!

ক্রিকেট সাহিত্যের ইতিহাসের সর্বকালীন গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে বিবেচিত হয়ে এসেছেন আরেক কালজয়ী – নেভিল কার্ডাস। কার্ডাসের লেখা ইতিপূর্বে বিক্ষিপ্তভাবে কিছু পড়ে থাকলেও, আজ মর্মে মর্মে মালুম হচ্ছে তাঁর রসাস্বাদনে নিঃসন্দেহে বড় ঘাটতি থেকে গিয়েছে। আর সেই কমতিই এক ক্রিকেট রোম্যান্টিকের তৃষ্ণার্ত মনের অতৃপ্তির জীয়নকাঠি।

নিজের লেখার ছবির মাধ্যমে পাঠককে সেই মাঠে বসে দেখা ক্রিকেটের অমরত্বের স্বাদ চাখিয়ে, এই অতৃপ্তিকে জাগিয়ে তুলতে পারাটাই সম্ভবত আজকের টি টোয়েন্টি যুগের চূড়ায় বসেও শঙ্করীপ্রসাদের সৃষ্টির সার্থকতা।

অতএব পরবর্তী অপেক্ষা কার্ডাসে, নিকট ভবিষ্যতে সে’ অতুষ্টির নিরসনের।

শঙ্করীপ্রসাদ বসুর ‘ক্রিকেট সমগ্র’ গ্রন্থ সম্পর্কে জনৈক পাঠকের মূল্যায়ন। শঙ্খ বসু লেখাটা পাঠিয়েছিলেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev