| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

পাম তেল নয়, রাইস ব্র্যান অয়েল

Reporter
পেজ ফোর, বিশেষ প্রতিনিধি / ৩৭৯ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

ভোজ্য তেলের ব্যবহারে আমাদের দেশ এখন বিশ্বে দ্বিতীয়, বাইরে থেকে সবচেয়ে বেশি ভোজ্য তেল কিনি আমরাই। এই অবস্থাটা বদলে ফেলার জন্য উৎপাদন বাড়ানোর বহু চেষ্টা করেছে দেশ, কিন্তু কিছুই হয়নি। এখনও প্রায় ৬০ শতাংশ ভোজ্য তেল আমরা কিনি, মূলত মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া থেকে। সবচেয়ে বেশি আমদানি করা হয় পাম তেল। এরপর আছে সয়াবিন এবং সানফ্লাওয়ার তেল। সব মিলিয়ে এ বাজার বাড়ছে। তৈলবীজ উৎপাদন বাড়ানো এবং তেল তৈরির  প্রযুক্তির উন্নতির জন্য অনেক চেষ্টা হয়েছে। ৯০ এর দশকে কিছুটা অগ্রগতিও চোখে পড়েছিল কিন্তু আর্থিক উদারীকরণের ধাক্কায় তা থমকে গেছে। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তা পুরোপুরি বাতিল হয়ে যায়।

২০২১ এ আত্মনির্ভর ভারত অভিযানের একটা অংশ হিসেবে ১১ হাজার কোটি টাকার প্রকল্প ‘ন্যাশনাল এডিবল অয়েল মিশন — অয়েল পাম’ ঘোষিত হয়। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অয়েল পাম রিসার্চ এর রিঅ্যাসেসমেন্ট কমিটি অয়েল পাম চাষের জন্য প্রায় ২.৮ মিলিয়ন হেক্টর জমি লাগবে বলে জানায়। সংশ্লিষ্ট চাষিদেরও জানানো হয় সরকার তাদের কাছ থেকে ন্যায্য মূল্যে সব উৎপাদন কিনে নেবে। সবই ঠিক আছে, কিন্তু কৃষিবিজ্ঞানীদের একটা অংশ প্রশ্ন তুলেছেন এই চাষে অতিরিক্ত জল লাগে, জমিও লাগে বিস্তর। তাদের মতে, আমাদের চাষিদের অধিকাংশ ক্ষুদ্র কৃষক এবং তাদের জমির পরিমাণও খুব কম, তারা এই চাষে আগ্রহী হবে কেন? যেখানে গোটা কৃষি ব্যবস্থাটাই বৃষ্টি নির্ভর সেখানে এত জল পাওয়া যাবে কী করে?

মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মত পাম তেল উৎপাদক দেশগুলিতে জীববৈচিত্র কমছে। তাই এখন অয়েল পাম চাষের জন্য উত্তর পূর্বের রাজ্যগুলি এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কথা ভাবা হচ্ছে। পাম অয়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হল রাইস ব্র্যান, বাদাম, সূর্যমুখী, সর্ষে ইত্যাদি ভোজ্য তেলের তুলনায় এর পুষ্টিগুণও কম। তাছাড়া ফলন ইত্যাদির সমস্যার জন্য ভাল পাম তেল উৎপাদন পেতে প্রায় ৭ বছর সময় লেগে যায়। সব থেকে বড় কথা আমাদের দেশে বীজ থেকে উৎপাদিত তেলের বাজার ভাল নয়। উৎপাদকদের তা প্রায়শই নূন্যতম সহায়ক মূল্যের কম দামে বিক্রি করতে হয়।

কৃষি বিশেষজ্ঞদের মতে, এসব কারণেই রাইস ব্র্যান অয়েলের বা ধানের তুষ থেকে তৈরি তেলের ওপর বেশি জোর দেওয়া উচিৎ। কারণ তুষে থাকে প্রায় ১৮-২০ শতাংশ তেল, যার থেকে সহজেই ভোজ্য তেল তৈরি করা যায়। এটা সহজপাচ্য এবং ফ্যাট কম। উৎপাদন পদ্ধতিও অনেক সহজ। সবচেয়ে বড় কথা হল ধান যেহেতু আমাদের দেশের প্রধান শস্য তাই তা পাওয়াও সহজ। কাঁচামালের কোন সমস্যাও থাকবে না। যেকোন জায়গায় এই তেল কল খুলে ফেলে যায়। বাজারে চাহিদা থাকায় রাইস ব্র্যান অয়েলের রপ্তানি বাণিজ্যের বাজারও ভাল, বিনিয়োগও কম। এই উদ্যোগে অনেক বেশি কৃষককে যুক্ত করা যায়। তবে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে সহায়তা দিতে হবে। সঠিক রাস্তায় এগোলে আমাদের ভোজ্য তেলের বাজারে রাইস ব্র্যান অয়েল একটা বড় জায়গা নিতে পারে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev