শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১২:৪২
Logo
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নির্বাচন পরবর্তী মিয়ানমার-রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শ্রীচৈতন্যদেব গরুড়ীয় বৈষ্ণবধর্ম বা গৌড়ীয় বৈষ্ণবধর্মের প্রবর্তক : অসিত দাস বাসুদেব ঘোষের পদাবলীতে চৈতন্য মহাপ্রভুর জন্মবৃত্তান্ত ও বায়ুপূরাণে অবতারত্ব বর্ণন : প্রবুদ্ধ পালিত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ পুরীর জগন্নাথ মন্দিরে দোলউৎসব : রিঙ্কি সামন্ত পদে পদে বিস্মৃত জনপদে (তৃতীয় পর্ব) : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ প্রসূতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য বাঁকুড়ায় এলেন রবীন্দ্রনাথ : প্রবুদ্ধ পালিত এসআইআর-এর নামে ১ কোটি ২৫ লক্ষ নাগরিকের নাম বাদ সরব দেশ বাঁচাও গণমঞ্চ : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ঘন ঘন কেঁপে উঠছে কেন : তপন মল্লিক চৌধুরী জহির রায়হান-এর ছোটগল্প অনমিতা ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নন্দিনী অধিকারী-র ছোটগল্প ‘কান্না হাসির দোলায়’ আ শর্ট ট্রিপ টু ‘জামশেদপুর’ : রিঙ্কি সামন্ত নয় টাকা কেজি দরে বারো লক্ষ টন আলু কিনবে রাজ্য সরকার : মোহন গঙ্গোপাধ্যায় এআই ইমপ্যাক্ট সামিট নিয়ে প্রশ্ন অনেক উত্তর কম : তপন মল্লিক চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৪৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আমার বাবার রসবোধ : সৈয়দ মোশারফ আলী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৪৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি বই যেভাবে বদলে দিয়েছিল তলস্তয়কে : সাইফুর রহমান কেন্দ্রের দ্বিচারিতায় দীর্ঘ আট বছরেও পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ হল না : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৪৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আলুর পর্যাপ্ত ফলন, প্রান্তিক চাষিদের জন্য হিমঘরে ৩০ শতাংশ আলু সংরক্ষণের ব্যবস্থা : মোহন গঙ্গোপাধ্যায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ম্যাজিক লন্ঠনের খোঁজে : মৈত্রেয়ী ব্যানার্জী
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

নীতীশমঙ্গল বা পল্টুরাম-নামা : দিলীপ মজুমদার

দিলীপ মজুমদার / ২৯৮ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

বিহারের নীতীশকুমার। লোকে তাঁকে আদর করে ডাকে পল্টুরাম বলে। (পল্টুরাম বলে সত্যি কিন্তু একজন মানুষ আছেন। ৫৫ বছর বয়েসী সেই মানুষটি বিজেপির সদস্য এবং উত্তরপ্রদেশের বলরামপুরের বিধায়ক ও মন্ত্রী)। পল্টুরাম নীতীশকুমার এলেবেলে লোক নন। নরেন্দ্র মোদির মতো তিনি পোশাকবিলাসী না হতে পারেন, অমিতবাবুর মতো জুমলাবাজ না হতে পারেন, রাহুলের মতো না ফোটাতে পারেন হুল, কিন্তু তিনি শান্তভাবে রাজনীতির ক্ষমতা দখলের মাঠে পূর্ণ করতে পারেন দশম ইনিংস। এই সেদিন তিনি দশম বারের মতো শপথ নিলেন মুখ্যমন্ত্রীর পদে। আপাতভাবে চাণক্যকে ঘায়েল করে।

ভারতের বিভিন্ন রাজ্যে যাঁরা দীর্ঘকাল মুখ্যমন্ত্রীর আসনটি আঁকড়ে ধরে আছেন, নীতীশ তাঁদের একজন। বিশ্বাস না হলে তালিকাটা দেখুন। সিকিমের সিকিমের সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের পবনকুমার চামলিং -২৪ বছর ১৬৫ দিন। চামলিংবাবু এ ব্যাপারে ফার্স্ট বয়। এর পর আছেন ওড়িশার বিজু জনতা দলের নবীন পট্টনায়েক -২৪ বছর ৯৯ দিন, পশ্চিমবঙ্গের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির জ্যোতি বসু –২৩ বছর ১৩৭ দিন, অরুণাচল প্রদেশের গেগং আপাং –২২ বছর ২৫০ দিন, মিজোরামের ভারতীয় জাতীয় কংগ্রেসের লাল থানহাওলা –২২ বছর ৬০ দিন, হিমাচল প্রদেশের ভারতীয় জাতীয় কংগ্রেসের বীরভদ্র সিং –২১ বছর ১৩ দিন, ত্রিপুরার মার্কসবাদী কমিউনিস্ট পার্টির মানিক সরকার –১৯ বছর ৩৬৩ দিন, তামিলনাড়ুর ডি এম কের এম. করুণানিধি –১৮ বছর ৩৬২ দিন, পাঞ্জাবের শিরোমণি আকালি দলের প্রকাশ সিং বাদল—১৮ বছর ৩৫০ দিন, নাগাল্যাণ্ডের নাগা পিপলস ফ্রন্টের নেইফিউ রিও—১৮ বছর ২৭৪ দিন, হিমাচল প্রদেশের ভারতীয় জাতীয় কংগ্রেসের যশোবন্ত পারমার –১৮ বছর ৮৩ দিন, বিহারের ভারতীয় জাতীয় কংগ্রেসের শ্রীকৃষ্ণ সিংহ –১৭ বছর ৫১ দিন, মধ্যপ্রদেশের ভারতীয় জনতা পার্টির শিবরাজ চৌহান –১৬ বছর ২৮৪ দিন, রাজস্থানের ভারতীয় জাতীয় কংগ্রেসের মোহনলাল সুখদিয়া –১৬ বছর ১৯৪ দিন, পদুচেরির অল ইণ্ডিয়া এনআর কংগ্রেসের এন রঙ্গস্বামী –১৬ বছর ১৭২ দিন, গোয়ার ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতাপসিং রানে –১৫ বছর ৩২৫ দিন, নাগাল্যাণ্ডের ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের এস সি জামির — ১৫ বছর ১৫১ দিন, অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টির এন. চন্দ্রবাবু নাইডু – ১৫ বছর ৪৬ দিন, দিল্লির ভারতীয় জাতীয় কংগ্রেসের শীলা দীক্ষিত –১৫ বছর ২৫ দিন, ছত্তিশগড়ের ভারতীয় জনতা পার্টির রমন সিং –১৫ বছর ১০ দিন, মণিপুরের ভারতীয় জাতীয় কংগ্রেসের ওকরাম ইবোসি সিং –১৫ বছর ৮ দিন, অসমের ভারতীয় জাতীয় কংগ্রেসের তরুণ গগৈ—১৫ বছর ৬ দিন। এই যে তালিকা, এতে আমাদের পল্টুরাম অনেক উঁচুতে আছেন। পবন চামলিংকে টপকে তিনি ফার্স্ট বয় হবার পথে।। ২০০০ সালে তিনি প্রথমবার তিনি মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন। কিন্তু মেয়াদ ছিল মাত্র ৭ দিনের। কিন্তু ২০০৫ সালে সেই যে তিনি বসলেন মুখ্যমন্ত্রীর পদে, তারপর বসেই আছেন; ২০২৫-এর পর তিনি যদি আর ৫টা বছর কাটিয়ে দিতে পারেন, তাহলে কেল্লা ফতে। নীতীশকুমার তাহলে ফার্স্ট বয়।

নীতীশ প্রথম ভিড়েছিলেন জনতা দলকে। ১৯৮৫ সালে তিনি জনতা দলের টিকিটে বিধায়ক হন। লালুপ্রসাদ যাদবের সঙ্গে খুব মাখামাখি। ১৯৯৪ সালে চলে এলেন জর্জ ফার্নান্ডেজের জনতা দলে, পরে যার নাম হয় সমতা পার্টি। এই সমতা পার্টি ১৯৯৬ সালে জোট বাঁধল বিজেপির সঙ্গে। বাজপেয়ী সরকারের মন্ত্রীসভায় ঢুকলেন নীতীশ। ২০০০ সালে হলেন বিহারের মুখ্যমন্ত্রী। তবে মাত্র ৭ দিনের জন্য। ফিরে এলেন ২০০৫ সালে। যখন এন ডি এ জোট ক্ষমতা লাভ করল ৮৮ আসন লাভ করে। ২০১০ সালে নীতীশের দল জে ডি ইউ এককভাবে গড়ল সরকার। কিন্তু বিজেপির সঙ্গে জোট চিড় খেল ২০১৩ সালে যখন বিজেপি নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করল। ২০১৫ সাল। আর জে ডির লালুপ্রসাদকে নিয়ে জোট গড়লেন নীতীশ। জয় হল। তিনি মুখ্যমন্ত্রী। লালুপুত্র তেজস্বী উপমুখ্যমন্ত্রী। চাচা-ভাতিজার হাসি হাসি মুখ দেখে মনে হল এই জোট চলবে অনেকদিন। না, চলল না। ২০১৭ সাল। আর জে ডির সঙ্গ ছাড়লেন নীতীশ। হাত মেলালেন বিজেপির সঙ্গে। ২০২৩ সালে আবার বিজেপিকে ছেড়ে ফিরলেন মহাজোটে। আবার লালুপুত্র তেজস্বীর সঙ্গে, আবার তেজস্বী উপমুখ্যমন্ত্রী। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে আবার ভোলবদল। মহাজোট ছেড়ে আবার বিজেপির সঙ্গে। ২০২৫ সালের বিধানসভার নির্বাচনে এন ডি এ জোট বাজি মাত করল। জে ডি ইউ-এর চেয়ে বিজেপি বেশি আসন পেল। কিন্তু তাতে কি! নীতীশকুমার আবার মুখ্যমন্ত্রী।

এই যে বার বার জোট বদল, কি করে পারেন নীতীশকুমার ?

কি করে পারেন, তা জানতে হলে আমাদের জীববিদ্যার সাহায্য নিতে হয়। জীববিদ্যায় অভিযোজন বা adaptation-এর প্রসঙ্গ আছে। অভিযোজন হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে জীব পরিবেশের সঙ্গে ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারে। অভিযোজন তিন ধরনের — কাঠামোগত অভিযোজন, শারীরবৃত্তিয় অভিযোজন আর আচরণগত অভিযোজন। নীতীশের ক্ষেত্রে প্রযোজ্য এই আচরণগত অভিযোজন। তিনি জানেন কখন কোন জোটে থাকা দরকার, কিভাবে রাজনৈতিক সমীকরণ বদলাতে হয়, কিভাবে প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ধরে রাখা যায় ক্ষমতা।

কিন্তু প্রশ্নটা শুধু নীতীশকুমারের অভিযোজন ক্ষমতার নয়। প্রশ্নটা তাঁর অপরিহার্যতারও। বিজেপি তাঁকে অপরিহার্য মনে করে, মহাজোট বা আর জে ডিও তাঁকে অপরিহার্য মনে করে। তাঁকে নিয়ে তাই দড়ি টানাটানি হয়। নিরুচ্চারে, টুকরো টুকরো নানা কার্যক্রমের মধ্য দিয়ে নীতীশ নিজের এই অপরিহার্যতাকে বেশ একটা দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৫ সংগ্রহ করতে ক্লিক করুন