শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১২:৪২
Logo
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নির্বাচন পরবর্তী মিয়ানমার-রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শ্রীচৈতন্যদেব গরুড়ীয় বৈষ্ণবধর্ম বা গৌড়ীয় বৈষ্ণবধর্মের প্রবর্তক : অসিত দাস বাসুদেব ঘোষের পদাবলীতে চৈতন্য মহাপ্রভুর জন্মবৃত্তান্ত ও বায়ুপূরাণে অবতারত্ব বর্ণন : প্রবুদ্ধ পালিত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ পুরীর জগন্নাথ মন্দিরে দোলউৎসব : রিঙ্কি সামন্ত পদে পদে বিস্মৃত জনপদে (তৃতীয় পর্ব) : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ প্রসূতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য বাঁকুড়ায় এলেন রবীন্দ্রনাথ : প্রবুদ্ধ পালিত এসআইআর-এর নামে ১ কোটি ২৫ লক্ষ নাগরিকের নাম বাদ সরব দেশ বাঁচাও গণমঞ্চ : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ঘন ঘন কেঁপে উঠছে কেন : তপন মল্লিক চৌধুরী জহির রায়হান-এর ছোটগল্প অনমিতা ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নন্দিনী অধিকারী-র ছোটগল্প ‘কান্না হাসির দোলায়’ আ শর্ট ট্রিপ টু ‘জামশেদপুর’ : রিঙ্কি সামন্ত নয় টাকা কেজি দরে বারো লক্ষ টন আলু কিনবে রাজ্য সরকার : মোহন গঙ্গোপাধ্যায় এআই ইমপ্যাক্ট সামিট নিয়ে প্রশ্ন অনেক উত্তর কম : তপন মল্লিক চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৪৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আমার বাবার রসবোধ : সৈয়দ মোশারফ আলী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৪৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি বই যেভাবে বদলে দিয়েছিল তলস্তয়কে : সাইফুর রহমান কেন্দ্রের দ্বিচারিতায় দীর্ঘ আট বছরেও পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ হল না : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৪৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আলুর পর্যাপ্ত ফলন, প্রান্তিক চাষিদের জন্য হিমঘরে ৩০ শতাংশ আলু সংরক্ষণের ব্যবস্থা : মোহন গঙ্গোপাধ্যায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ম্যাজিক লন্ঠনের খোঁজে : মৈত্রেয়ী ব্যানার্জী
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

এবার থেকে নতুন ‘আধার’-এ থাকবে কেবল ছবি ও কিউআর কোর্ড তৈরি অ্যাপ : মোহন গঙ্গোপাধ্যায়

মোহন গঙ্গোপাধ্যায় / ৩৮০ জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

কার্ডে থাকবে শুধু ছবি ও কিউআর কোর্ড।চলতি মাসেই চালু হয়েছে নতুন ‘আধার’ অ্যাপ। অনেকটা ‘ডিজিযাত্রা’ অ্যাপের ধাঁচে কাজ করবে সেটি। এবার আরও একধাপ এগিয়ে নাগরিকদের  ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রুখতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। বন্ধ হতে চলেছে ‘অফলাইনে’ আধার যাচাই! শুধু তা-ই নয়, আগামী মাস থেকেই আমূল বদলে যেতে চলেছে আধার কার্ডের নকশাও। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই) সূত্রে খবর, নতুন কার্ডে নাগরিকদের নাম, ঠিকানার মতো ব্যক্তিগত তথ্য আর থাকবে না। থাকবে শুধু ওই ব্যক্তির ছবি এবং একটি কিউআর কোড। ওই কিউআর কোডের মধ্যেই থাকবে সংশ্লিষ্ট নাগরিকের যাবতীয় তথ্য। সেটি স্ক্যান করে আধার তথ্যর জন্য প্রয়োজন পড়বে একটি নতুন অ্যাপের। নাম — ‘আধার কিউআর স্ক্যানার’।

ইতিমধ্যে গুগল প্লে স্টোর ও আইওএস স্টোরে চলেও এসেছে অ্যাপটি। ফলে অফলাইনে যাচাইয়ের জন্য আধার কার্ডের প্রতিলিপির দরকারই পড়বে না। আর তথ্য হাতিয়ে জালিয়াতির দিনও শেষ হবে বলে আশাবাদী ইউআইডিএআই কর্তৃপক্ষ। ইতিমধ্যে নতুন অ্যাপে নিরাপত্তার আরও একটি বলয় যুক্ত করা হয়েছে। সেখানে কিউআর কোডে শেয়ার করা যাচ্ছে আধার কার্ড। তাতে নাম, ঠিকানা, বয়স ইত্যাদি কোন কোন তথ্য জানাবেন, সেটাও বেছে নিতে পারছেন সংশ্লিষ্ট নাগরিক। সম্প্রতি একটি অনলাইন কনফারেন্সে অংশ নিয়েছিলেন ইউআইডিএআইয়ের সিইও ভূপেশ কুমার। সেখানেই তিনি জানান, নিয়ম অনুযায়ী অফলাইনে পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের তথ্য সংগ্রহ করা যায় না। তার প্রতিলিপিও জমা রাখা যায় না। কিন্তু হোটেল, ইভেন্ট অর্গানাইজারদের মতো বিভিন্ন সংস্থা অনেক সময়ই অফলাইনে যাচাইয়ের জন্য আধার কার্ডের তথ্য সংগ্রহ করে। দেখতে গেলে সেক্ষেত্রে আধারের তথ্যের আদতে কোনও নিরাপত্তাই নেই। সেই বিষয়টি ভাবিয়েছে কর্তৃপক্ষকে। কারণ, এই সংগৃহীত নথি থেকেই ঘটে আধারের তথ্য চুরির মতো ঘটনা।

বিষয়টি রুখতে আগামী ১ ডিসেম্বর আলোচনায় বসবে আধার কর্তৃপক্ষ। সেখানেই অফলাইনে আধার যাচাই বন্ধ করা এবং নতুন কার্ডের প্রস্তাব নিয়ে আলোচনা – হবে। তৈরি হতে পারে নতুন রুলও। এ প্রসঙ্গেশ উদ্যোগী কেন্দ্র ভূপেশ কুমার বলেন, ‘আধার কার্ডে কেন সমস্ত তথ্য উল্লেখ করা থাকবে? এ নিয়ে চিন্তাভাবনা চলছে। আমরা যদি আরও তথ্য ছাপতে থাকি, তাহলে আম জনতা সেটাই ব্যবহার করতে থাকবেন। আর কিছুজন আছে, যারা এটার অপব্যবহার সম্পর্কে জানে। তারাও নিজেদের কাজ চালিয়ে যাবে। তাই নথি হিসেবে আধার ব্যবহার করা উচিত নয়। শুধুমাত্র আধার নম্বর দিয়ে বা কিউআর কোড স্ক্যান করার মাধ্যমেই তা যাচাই করা যাবে। নাহলে ওই কার্ডটি জাল করা হতে পারে।’ কীভাবে হবে তথ্য যাচাই? জানা গিয়েছে, গোটা প্রক্রিয়াটি হবে অফলাইন ভেরিফিকেশন সিকিং এনটিটিসের (ওভিএসই) মাধ্যমে। আধার কার্ডের মালিক ওভিএসই’র স্ক্যানারে কিউআর কোডটি স্ক্যান করাবেন। এর পরেই হবে ফেস ভেরিফিকেশন। এর মাধ্যমে আধারের মালিকের উপস্থিতিরও প্রমাণ মিলবে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে ব্যাংক, হোটেল, অর্থনৈতিক বা তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেছে ইউআইডিএআই। নতুন অ্যাপের মাধ্যমে কাজ করার জন্য তাদের প্রয়োজনীয় বার্তাও দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৫ সংগ্রহ করতে ক্লিক করুন