| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

টমেটো ফ্লু ও মাঙ্কি পক্স থেকে সতর্ক থাকতে বললেন বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৭৫২ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ১ জুন, ২০২২

করোনা ভাইরাসের দাপট রাজ্যে কমে গেলেও টমেটো ফ্লু ও মাঙ্কি পক্স থেকে রেহাই পেতে আগাম সতর্ক থাকতে বললেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে মাঙ্কি পক্স নিয়ে এ রাজ‍্যের সমস্ত জেলার মুখ‍্য স্বাস্থ্য আধিকারিক ও সমস্ত মেডিক্যাল কলেজের এম.এস.ভি.পি-দের সতর্ক করল স্বাস্থ্য ভবন। রাজ‍্যের দুই স্বাস্থ্য অধিকর্তা ডা. সিদ্ধার্থ নিয়োগী ও ডা. দেবাশিস ভট্টাচার্য এই সতর্কতা জারি করেছেন। অপরদিকে টমেটো ফ্লু চোখ রাঙাচ্ছে। এ থেকেও সতর্ক থাকার পরামর্শ দিলেন বিশিষ্ট মাইক্রোবায়োলজিস্ট ডা. তন্ময় ঘোষ।

প্রসঙ্গত, টমেটো ফ্লু একটি বিরল ভাইরাল রোগ। এতে আক্রান্ত হলে শরীরে লাল রঙের ফুসকুড়ি হয়, ত্বকে জ্বালাপোড়া হয় এবং ডিহাইড্রেশনের সমস‍্যা হয়। তাছাড়া এই রোগে শরীরে লাল রঙের যে ফোসকা তৈরি হয় তা অনেকটা টমেটোর মতো দেখতে। তাই নাম টমেটো ফ্লু।

তন্ময়বাবু জানান, টমেটো ফ্লু বর্তমানে শিশুদের মধ‍্যে বেশি ছড়িয়ে পড়ছে। দেখা যাচ্ছে দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ‍্যে, বিশেষ করে কেরলে এই রোগের প্রার্দুভাব বেশি লক্ষ্য করা যাচ্ছে। আস্তে আস্তে বিভিন্ন রাজ‍্যে তা ছড়াচ্ছে। শুধুমাত্র পাঁচ বছরের কম বয়সী শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। এর লক্ষণগুলি হল চিকুনগুনিয়ার মতো। সংক্রমণ হলে বেশি জ্বর, শরীরে ব‍্যথা ও ক্লান্তি আসে। এছাড়াও ত্বকে জ্বালাপোড়া ও ফুসকুড়ি দেখা দেয়। বাচ্ছাদের পেট ফাঁপা, বমি এবং ডায়রিয়া হতে পারে। এর পাশাপাশি হাত ও হাঁটু ছাড়াও শরীরের কিছু অংশের রংও বদলে যেতে পারে। এই রোগের উৎস এখনো জানা যায়নি। এ নিয়ে গবেষণা শুরু হয়েছে। এজন্য এর নির্দিষ্ট কোনও চিকিৎসা নেই।

মনে রাখতে হবে এর সংক্রমণ থেকে বাঁচতে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। সেইসঙ্গে পরিমাণমতো জল খেতে হবে। সংক্রমণ হলে সংক্রামিত জায়গায় আঁচড়ানো বা চুলকানো যাবে না। সংক্রামক রোগিকে আলাদা পরিচ্ছন্ন রাখতে হবে। সংক্রামিত ব‍্যক্তির সংস্পর্শ এড়িয়ে ডাক্তারের পরামর্শ মতো চলতে হবে।

এদিকে মাঙ্কি পক্স নিয়েও স্বাস্থ‍্যকর্তাদের চিন্তায় ফেলেছে। করোনা ভাইরাসের পরই এই ধরনের ভাইরাস থেকে মুক্তি পেতে রাজ‍্য জুড়ে সতর্কতা জারি হয়েছে। যদিও ভারতে এখনো এই ধরনের রোগের প্রার্দুভাব না ঘটলেও সতর্কতামূলক ব‍্যবস্থা হিসেবে কেন্দ্রীয় সরকারের অ‍্যাডভাইসারি সমস্ত সরকারি হাসপাতালের ওয়ার্ড, ইনডোর ও আউটডোরে টাঙাতে হবে। কেন্দ্রীয় সূত্রের খবর ভাইরাসের মাধ‍্যমেই ছড়ায় মাঙ্কি পক্স। মধ‍্য ওপশ্চিম আফ্রিকার বেশ কিছু জায়গায় এই রোগের দেখা মেলে প্রাণী থেকে মানুষ, মানুষ থেকে প্রাণী কিম্বা মাুনুষ থেকে মানুষ — তিন ভাবেই সংক্রমণ হতে পারে।

উল্লেখ্য, গত ২৪ মে পযর্ন্ত আমেরিকা, ইংলন্ড, অস্ট্রেলিয়া ও কানাডা-সহ বেশ কিছু দেশে এই ভাইরাসের সংক্রমণ হয়েছে। সাধারণত সংক্রমণ হয় ত্বক, চোখ, নাক, শ্বাসতন্ত্র ও মুখ দিয়ে। প্রধান লক্ষণ হচ্ছে জ্বর, র‍্যাশ, লিম্ফনোডে সংক্রমণ। বাড়াবাড়ি হলে সেপসিস, নিউমোনিয়া, মস্তিষ্কে সংক্রমণ, দৃষ্টিশক্তি চলে যাওয়া ইত্যাদি হতে পারে। অবশ‍্য ২ থেকে ৪ সপ্তাহের মধ‍্যে কমে যেতে পারে। অবশ‍্যই ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev