শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ২:০৭
Logo
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নির্বাচন পরবর্তী মিয়ানমার-রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শ্রীচৈতন্যদেব গরুড়ীয় বৈষ্ণবধর্ম বা গৌড়ীয় বৈষ্ণবধর্মের প্রবর্তক : অসিত দাস বাসুদেব ঘোষের পদাবলীতে চৈতন্য মহাপ্রভুর জন্মবৃত্তান্ত ও বায়ুপূরাণে অবতারত্ব বর্ণন : প্রবুদ্ধ পালিত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ পুরীর জগন্নাথ মন্দিরে দোলউৎসব : রিঙ্কি সামন্ত পদে পদে বিস্মৃত জনপদে (তৃতীয় পর্ব) : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ প্রসূতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য বাঁকুড়ায় এলেন রবীন্দ্রনাথ : প্রবুদ্ধ পালিত এসআইআর-এর নামে ১ কোটি ২৫ লক্ষ নাগরিকের নাম বাদ সরব দেশ বাঁচাও গণমঞ্চ : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ঘন ঘন কেঁপে উঠছে কেন : তপন মল্লিক চৌধুরী জহির রায়হান-এর ছোটগল্প অনমিতা ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নন্দিনী অধিকারী-র ছোটগল্প ‘কান্না হাসির দোলায়’ আ শর্ট ট্রিপ টু ‘জামশেদপুর’ : রিঙ্কি সামন্ত নয় টাকা কেজি দরে বারো লক্ষ টন আলু কিনবে রাজ্য সরকার : মোহন গঙ্গোপাধ্যায় এআই ইমপ্যাক্ট সামিট নিয়ে প্রশ্ন অনেক উত্তর কম : তপন মল্লিক চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৪৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আমার বাবার রসবোধ : সৈয়দ মোশারফ আলী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৪৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি বই যেভাবে বদলে দিয়েছিল তলস্তয়কে : সাইফুর রহমান কেন্দ্রের দ্বিচারিতায় দীর্ঘ আট বছরেও পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ হল না : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৪৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আলুর পর্যাপ্ত ফলন, প্রান্তিক চাষিদের জন্য হিমঘরে ৩০ শতাংশ আলু সংরক্ষণের ব্যবস্থা : মোহন গঙ্গোপাধ্যায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ম্যাজিক লন্ঠনের খোঁজে : মৈত্রেয়ী ব্যানার্জী
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

উৎসাহ উদ্দীপনা আর আন্তরিকতার মিশেলে পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমে মাতৃ আরাধনা : সুব্রত গুহ

সুব্রত গুহ / ৭৪৬ জন পড়েছেন
আপডেট সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

“বাহুতে তুমি মা শক্তি,

হৃদয়ে তুমি মা ভক্তি।

তোমারই প্রতিমা গড়ি

মন্দিরে মন্দিরে।”

রাস্তা থেকে তুলে আনা এক কিশোরকে নিয়ে ১৯৯৫ সালে নিজের বাড়িতেই বলরাম করণ যে অন্ত্যোদয় অনাথ আশ্রম চালু করেছিলেন সেই আশ্রমের পরিচিতি আজ রাজ্য ছেড়ে দেশ, দেশ ছেড়ে বিদেশের সিঙ্গাপুর, ইংল্যান্ড, রাশিয়া, বাংলাদেশ ও মার্কিন মুলুকে পৌঁছে গেছে। তিরিশ বছরের পথ পরিক্রমায় ন’টি শাখায় বিস্তৃত অন্ত্যোদয় অনাথ আশ্রম। সেই অনাথ আশ্রমের মূল শাখা পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমে প্রতি বছরের মত বিপুল উৎসাহ উদ্দীপনা আর আন্তরিকতার মিশেলে এবছরও দুর্গতিনাশিনী দেবী দুর্গার মাতৃ আরাধনা আয়োজিত হচ্ছে।

বর্ষণ বিঘ্নিত চতুর্থীর সন্ধ্যায় ঢাক, শঙ্খধ্বনির মধ্য দিয়ে ফিতে কেটে, মঙ্গলদীপ প্রজ্জ্বলন করে অন্ত্যোদয় অনাথ আশ্রমের আবাসিকদের ১৭তম মাতৃ পুজোর উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুরের জেলা জজ প্রিয়ব্রত দত্ত। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের বক্তব্য ছাড়াও বিশ পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমের মেয়েদের নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। দুর্গাষষ্ঠীর দিন থেকে মূল পুজো শুরু হলেও মহালয়ার দিনে পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনাতেই শারদোৎসবের সূচনা হয়ে যায় আশ্রমে। প্রতি বছর মহালয়ার সকালে পাঁউশি সহ এলাকার কয়েকশো নারী পুরুষ ও অনাথ আশ্রমের আবাসিক ও আশ্রম কর্মীদের হাতে নতুন জামাকাপড় ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। ভোর থেকে এলাকার দূর দূরান্ত থেকে শয়ে শয়ে মানুষজন উপহার নেওয়ার জন্য আশ্রম প্রাঙ্গণে উপস্থিত হন। নতুন জামা কাপড়ের উপহারের ডালি নিয়ে বলরাম করণের শুভানুধ্যায়ী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থাকেন।

অনাথ, ধনী, নির্ধন সকলে একসঙ্গে নতুন জামাকাপড় পরে মাতৃ আরাধনা ও মাতৃ দর্শনে মাতৃমন্ডপে উপস্থিত হোক বলরাম করণের এই ভাবনায় সামিল বিভিন্ন সহৃদয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের উপহারের শাড়ি ধুতি আর জামা কাপড়ের ডালি মুখভর্তি হাসি নিয়ে গ্রামীণ এলাকার মানুষজন যখন বাড়ি ফিরে যান তখন গ্রামীণ এলাকার দরিদ্র মানুষদের হাতে উপহার তুলে দিতে পেরে বলরামের মুখ ভর্তি চওড়া হাসির সঙ্গে চোখের কোনে আনন্দঅশ্রু চিকচিক করে উঠে। পুজোর প্রতিদিন পুজোয় উপস্থিত দর্শনার্থী ও গ্রামবাসীদের মধ্যাহ্ন ভোজনে আপ্যায়িত করা হয়।

ইতিমধ্যেই ২০১৯ সালের শারদ উৎসব উপলক্ষে শালিমার সমাজ কল্যাণ সম্মান প্রতিযোগিতায় সারা রাজ্যের আনুমানিক তিন হাজার দুর্গোৎসব আয়োজকদের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম স্থান অর্জন করে অন্ত্যোদয় অনাথ আশ্রম। শালিমার এর পক্ষ থেকে মহানগর কলকাতার বড় বড় জাঁকজমকপূর্ণ বিশাল বাজেটের পুজোগুলিকে অতিক্রম করে প্রত্যন্ত পাঁউশির মত এক গ্রামের অন্ত্যোদয় অনাথ আশ্রমের পুজো মণ্ডপে এসে আশ্রমের কর্ণধার বলরাম করণের হাতে রাজ্যের সেরা পুজোর সম্মান ট্রফি ও সেই সঙ্গে পুরস্কারের এক লক্ষ টাকা তুলে দেন। ১৭তম বর্ষে সারা জেলায় অন্ত্যোদয় অনাথ আশ্রমের উৎসাহ উদ্দীপনা আর আন্তরিকতার মিশেলে দুর্গোৎসব আজ এক অন্যতম আকর্ষণ।


আপনার মতামত লিখুন :

4 responses to “উৎসাহ উদ্দীপনা আর আন্তরিকতার মিশেলে পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমে মাতৃ আরাধনা : সুব্রত গুহ”

  1. অনুভূতির পাঞ্চজন‍্যে মুর্ছিত সুন্দরের সুর
    অন্তরের অর্চনায় মুখরিত অঙ্গণ, স্বর্গ নয় তো সে দূর।

  2. Partha Sarathy Chakraborty says:

    বলরাম বাবু আর তাঁর সৃষ্ট অন্ত্যদয় অনাথ আশ্রমের প্রতিটি আবাসিক শিশু, মহিলার উপর বর্ষিত হোক মায়ের আশীর্বাদ, এই প্রার্থনা করি।

  3. Aloke Gupta says:

    The USP of Antyodoy Anath Ashram Paunsi is cordiality.

    অন্ত্যদয় অনাথ আশ্রমের প্রধান বৈশিষ্ট্য হলো আন্তরিকতা।

  4. সত্যি স্যার অনেক কিছু জানলাম জানার পড় একটু আগ্রহ বেরে গেল। অবশ্যই সময় করে ঘুরে আসব। অনেক অজানা বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে প্রণাম নেবেন।

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৫ সংগ্রহ করতে ক্লিক করুন