| | |
এই মুহূর্তে ::
পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

জলবায়ু পরিবর্তনের ফলে বাড়ছে ছোঁয়াচে রোগ

Reporter
পেজ ফোর, বিশেষ প্রতিনিধি / ৪৩৭ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ১৭ আগস্ট, ২০২২

জলবায়ু পরিবর্তন পৃথিবীতে ৫৮ শতাংশ ছোঁয়াচে রোগ সংক্রমণ বাড়াচ্ছে। এর মধ্যে সাধারণ জলবাহিত রোগ থেকে প্লেগের মত মারাত্মক রোগও রয়েছে বলে চিকিৎসাবিজ্ঞানীদের এক নতুন গবেষণায় জানা গেছে। গবেষণার ফলাফল চমকে ওঠার মত। মানুষের ৩৭৫ রকম অসুখের প্রায় ২১৮টিকে প্রভাবিত করছে জলবায়ু পরিবর্তন। অর্থাৎ এগুলির বাড়া কমার সঙ্গে জলবায়ু পরিবর্তনের ঘনিষ্ট সম্পর্ক আছে। যেমন বন্যার ফলে বাড়ছে হেপাটাইটিস। অত্যাধিক গরমের পরিণতিতে ম্যালেরিয়ার জীবাণুবাহী মশার বংশবৃদ্ধি হচ্ছে। খরা ডেকে আনছে সারা পৃথিবীতে সংক্রামক রোগ ছড়ানো হান্টাভাইরাস (সংক্রামক রোগ ছড়ানো এক বিশেষ ভাইরাস) আক্রান্ত পোকামাকড়। বিজ্ঞানীদের দাবি, তারা খাদ্যের খোঁজে জনবসতিতে এসে নানা সংক্রমণ ছড়াচ্ছে। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ না কমালে  এই বিপদের ঝুঁকি আরও বাড়বে।

পৃথিবীতে পরিবেশ দূষণ থেকে শুরু করে খাদ্য সঙ্কট সবকিছুর সঙ্গেই জলবায়ু পরিবর্তনের সম্পর্ক আছে। তাই এর মোকাবিলা করতে হলে জলবায়ু পরিবর্তনের ফলে কোন রাস্তা দিয়ে এই রোগজীবাণুগুলি মানুষের শরীর ও পরিবেশে ঢুকছে তা বোঝা প্রয়োজন। প্রাথমিকভাবে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্ক আছে এমন ১০টি প্রাকৃতিক বিপর্যয়ের ওপর জোর দিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা। এগুলি হল, বায়ুমণ্ডলের উষ্ণতা, তাপপ্রবাহ, খরা, দাবানল, ঊর্ধ্ব বায়ুমণ্ডল থেকে জল বা তুষারকণার ভূপৃষ্ঠে পতন বা অধঃক্ষেপণের ফলে সৃষ্ট বন্যা, ঝড়, সমুদ্রের জলস্ফীতি, মহাসাগরে উষ্ণতা বৃদ্ধি, এবং ভূপৃষ্ঠের পরিবর্তন। সিদ্ধান্তে পৌঁছনোর জন্য বিজ্ঞানীরা ৭৭ হাজার বিজ্ঞান সংক্রান্ত গবেষণাপত্র খতিয়ে দেখেছেন। তার মধ্যে ৮৩০টি গবেষণাপত্র কোন নির্দিষ্ট জায়গায় অথবা সময়ে একটি বিশেষ  প্রাকৃতিক পরিস্থিতিতে কীভাবে একটি বিশেষ রোগজীবাণু পরিবেশ ও মানুষের শরীরে ঢুকছে সেই রাস্তাটিকে চিহ্নিত করা গেছে।

মোদ্দা কথা হল, আবহাওয়া বিজ্ঞানীরা দেখছেন একটা বিশেষ রোগের সঙ্গে কোন   বিশেষ প্রাকৃতিক অবস্থা ও রোগজীবাণুর সম্পর্ক রয়েছে। পতঙ্গবাহিত, জলবাহিত, বায়ুবাহিত, বন্যাবাহিত এবং প্রত্যক্ষ সংযোগের ফলে সৃষ্ট সব রোগব্যাধির ক্ষেত্রেই এই নিয়ম খাটে। যেমন, উষ্ণায়ন অথবা অধঃক্ষেপণের ফলে মশাদের বাড়া কমার সম্পর্ক আছে। মশার থেকেই মানুষের শরীরে ছড়ায় ম্যালেরিয়া, ডেঙ্গি সহ নানারকম সংক্রামক রোগ। জলবায়ু পরিবর্তনের ফলে পতঙ্গবাহিত রোগের সম্ভাবনা সবচেয়ে বেশি। মশা, মাছি, বাদুড় এবং অন্যান্য পোকামাকড়ের মাধ্যমে এই রোগগুলি বেশি ছড়ায়। আবহাওয়া বিজ্ঞানীদের মতে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির ফলে ১৬০টি রোগ; অধঃক্ষেপনের ফলে বাড়ছে ১২২টি রোগ এবং বন্যার ফলে বাড়ছে ১২১টি রোগ।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev