শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৯:৫৮
Logo
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নির্বাচন পরবর্তী মিয়ানমার-রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শ্রীচৈতন্যদেব গরুড়ীয় বৈষ্ণবধর্ম বা গৌড়ীয় বৈষ্ণবধর্মের প্রবর্তক : অসিত দাস বাসুদেব ঘোষের পদাবলীতে চৈতন্য মহাপ্রভুর জন্মবৃত্তান্ত ও বায়ুপূরাণে অবতারত্ব বর্ণন : প্রবুদ্ধ পালিত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ পুরীর জগন্নাথ মন্দিরে দোলউৎসব : রিঙ্কি সামন্ত পদে পদে বিস্মৃত জনপদে (তৃতীয় পর্ব) : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ প্রসূতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য বাঁকুড়ায় এলেন রবীন্দ্রনাথ : প্রবুদ্ধ পালিত এসআইআর-এর নামে ১ কোটি ২৫ লক্ষ নাগরিকের নাম বাদ সরব দেশ বাঁচাও গণমঞ্চ : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ঘন ঘন কেঁপে উঠছে কেন : তপন মল্লিক চৌধুরী জহির রায়হান-এর ছোটগল্প অনমিতা ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নন্দিনী অধিকারী-র ছোটগল্প ‘কান্না হাসির দোলায়’ আ শর্ট ট্রিপ টু ‘জামশেদপুর’ : রিঙ্কি সামন্ত নয় টাকা কেজি দরে বারো লক্ষ টন আলু কিনবে রাজ্য সরকার : মোহন গঙ্গোপাধ্যায় এআই ইমপ্যাক্ট সামিট নিয়ে প্রশ্ন অনেক উত্তর কম : তপন মল্লিক চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৪৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আমার বাবার রসবোধ : সৈয়দ মোশারফ আলী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৪৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি বই যেভাবে বদলে দিয়েছিল তলস্তয়কে : সাইফুর রহমান কেন্দ্রের দ্বিচারিতায় দীর্ঘ আট বছরেও পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ হল না : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৪৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আলুর পর্যাপ্ত ফলন, প্রান্তিক চাষিদের জন্য হিমঘরে ৩০ শতাংশ আলু সংরক্ষণের ব্যবস্থা : মোহন গঙ্গোপাধ্যায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ম্যাজিক লন্ঠনের খোঁজে : মৈত্রেয়ী ব্যানার্জী
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

শিবরাত্রিতে তারকেশ্বরে মনস্কামনা পূর্ণ করতে ভিড় জমাবেন ভক্তরা : মোহন গঙ্গোপাধ্যায়

মোহন গঙ্গোপাধ্যায় / ২০৮ জন পড়েছেন
আপডেট শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

প্রতি বছরের ন্যায় এবারও শিবরাত্রি ব্রত পালন করতে বাবা তারকনাথের মাথায় দুধ-জল ঢেলে মনস্কামনা পূর্ণ করতে চায় ভক্তরা। স্থানীয় পুরুষ ও মহিলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকেও অসংখ্য ভক্ত মনোবাসনা পূরণের জন্য ছুটে আসেন এই দিনটিতে। কেবল মহিলারা নন, পাল্লা দিয়ে ভিড় জমান পুরুষেরাও। ভিড় সামলাতে কঠোর পদক্ষেপ নেয় স্থানীয় প্রশাসন ও পুরসভা।

প্রসঙ্গত, এদিন ভক্তদের  বিশ্বাস বাবা তারকনাথের কাছে নিষ্ঠাভরে মানত করলে কেউ খালি হাতে ফেরে না। ভালো বর পাওয়ার আশায় এদিন শিবকে তুষ্ট করতে সারাদিন উপোসের পর অবিবাহিত মেয়েরা ছুটে আসেন বেলপাতা, আকন্দ ফুলের মালা, ধুতুরা ফুল ও ফল নিয়ে তারকনাথের মন্দিরে। দুধ পুকুরে স্নানের পর বাবার মাথায় দুধ ও জল ঢেলে তুষ্ট করেন শিবকে। এখানে শিবরাত্রি উপলক্ষে মেলাও বসে। মেলায় উপচে পড়া ভিড় হয়।

উল্লেখ্য,  শিবরাত্রিতে হাজার হাজার ভক্ত গঙ্গা থেকে জল এনে তারকেশ্বরের এই জাগ্রত শিবলিঙ্গে ঢেলে পুণ্য অর্জন করেন।এই পবিত্র স্থানটি বিশ্বাস ও আধ্যাত্মিকতার একটি অনন্য কেন্দ্র। ‘বাবা তারকনাথ’ ও ভক্তের বিশ্বাস

বাংলার শিবচর্চার কথা বললেই সবার আগে আসে তারকেশ্বরের নাম। আঠারো শতকে রাজা ভারামল্ল এই মন্দির নির্মাণ করেন। এখানকার শিবলিঙ্গটি ‘স্বয়ম্ভূ’ (নিজেই উদ্ভূত)। লোকবিশ্বাস অনুযায়ী, বাবা তারকনাথের কাছে নিষ্ঠাভরে মানত করলে কোনো ভক্তই খালি হাতে ফেরে না। শিবরাত্রিতে এখানে লক্ষাধিক মানুষের সমাগম হয়, অধিকাংশ ভক্ত গঙ্গা থেকে জল এনে বাবার মাথায় ঢালেন। সারাদিন উপবাস থেকে ভক্তরা শেওড়াফুলি থেকে পায়ে হেঁটে এসে দুধপুকুরে স্নান করে শিবলিঙ্গে জল, ফুল ও বেলপাতা নিবেদন করেন। এ প্রথা আজও চলে আসছে। এই বিশেষ দিনে মন্দির সারারাত খোলা থাকে এবং দূর-দূরান্ত থেকে মানুষজন দূরারোগ্য ব্যাধি নিরাময় ও মনোস্কামনা পূরণের আশায় এখানে আসেন।

তারকেশ্বরে শিবরাত্রি পুজোর বিশেষ দিক হল — জল ঢালা ও পূজা।

ধর্মীয় বিশ্বাস আজও হৃদয়কে ঋদ্ধ করে। বিশ্বাস করা হয়, শিবরাত্রিতে তারকেশ্বরে পুজো দিলে পরিবারের সুখ-শান্তি বজায় থাকে এবং মনস্কামনা পূর্ণ হয়।

এদিকে পুলিশ প্রশাসন ও তারকেশ্বর পুরসভা অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি বাড়িয়েছে। এই সময় কোনও ধরনের ডিজে বাজানো নিষিদ্ধ করা হয়েছে। তারকেশ্বর পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান শৈবতীর্থ এবং শিবরাত্রির দিন এখানে উৎসবের পরিবেশ বজায় রাখতে প্রশাসন আঁটসাঁটো ব্যবস্থা গ্রহণ করেছে।

উল্লেখ করা যেতে পারে কৃষ্ণ চতুর্দশীতে হয় শিবরাত্রি। এই উপলক্ষে বিশেষ পুজার্চনা হয় তারকেশ্বেরে। এবার রবিবার বিকালে ৪-৪৮ মিনিটে  শিব চতুর্দশী শুরু হয়েছে। সোমবার সন্ধ্যা ৫-৩২ মিনিট পর্যন্ত চতুর্দশী থাকবে৷ এই সময়ের মধ্যে ভক্তরা সারা দিনরাত মন্দিরে ঢুকে মহাদেবের মাথায় জল ঢালতে ও পুজো দিতে পারবেন বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে।মহাশিবরাত্রিতে জল ঢালতে শনিবার থেকেই ভক্তদের ভিড় তারকেশ্বরে। চার প্রহরে বিশেষ পুজো হবে তারকেশ্বর মন্দিরে৷ সেই পুজো করবেন মন্দিরের মহন্ত মহারাজ। এদিন কোনও ভোগ দেওয়া হবে না মন্দিরে।

অপরদিকে, হাওড়া ও তারকেশ্বরের মধ্যে ইএমইউ স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিল ইস্টার্ন রেলওয়ে।

শিবরাত্রির সময়ে অতিরিক্ত ভিড় সামাল দিতেই পূর্ব রেলের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ১৫ ও ১৬ ফেব্রুয়ারি হাওড়া থেকে শিবরাত্রি উপলক্ষে বিশেষ ট্রেন চালানো হবে। আপ ট্রেন রবি ও সোমবার হাওড়া স্টেশন থেকে দুপুর ২ টো বেজে ৪৫ মিনিটে ছেড়ে সেটি তারকেশ্বরে পৌঁছবে বিকেল ৪টে বেজে ১৪ মিনিটে। সেটি শেওড়াফুলি জংশনে পোঁছবে ৩টে বেজে ২২ মিনিটে। এই রুটে ট্রেনটি সব স্টপেজেই থামবে। ডাউন স্পেশাল ট্রেনটি তারকেশ্বর থেকে ছাড়বে বিকেল ৪টে বেজে ৪৫ মিনিটে। সেটি  শেওড়াফুলি জংশনে থামবে বিকেল ৫টা বেজে ৩৩ মিনিটে। এরপর হাওড়া জংশন পৌঁছবে সন্ধ্যে ৬টা বেজে ১৫ মিনিটে। এই রুটেও ট্রেনটি সব স্টেশনেই থামবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৫ সংগ্রহ করতে ক্লিক করুন