| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

টানা বৃষ্টিতে ধানের ক্ষতি, ফসল জলের তলায়, দাম বাড়তে পারে পুজোর মুখে : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৩৭৮ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ১ অক্টোবর, ২০২৩

পুজোর দু-সপ্তাহ আগে থেকে টানা বৃষ্টি। মধ্যবিত্তের কপালে এখন থেকেই চিন্তার ভাঁজ। বাঙালির মহোৎসবে বৃষ্টির ভ্রুকুটি আগে থেকেই। আবহাওয়া দফতর আগেভাগেই পুজোর সময়ে বৃষ্টির আশঙ্কা করছে। আর তা যদি হয়, তাহলে বাঙালির প্রাণের আনন্দ মাটি হয়ে যাবে না তো! সবচেয়ে আশঙ্কার পুজোর আগেই গভীর নিম্নচাপ। প্রবল বৃষ্টি রাজ্যের দক্ষিণ ও উত্তরবঙ্গ ভাসিয়েছে। চাষিদের উপকারের চেয়ে ক্ষতির পাল্লা ভারী হয়ে উঠেছে। বিশেষ করে সবজি চাষে। নতুন করে পালং, নটে, ফুলকপি, বাঁধাকপি, বেগুন চাষে পর্যাপ্ত বৃষ্টিতে ক্ষতির আশংকা দেখা দিয়েছে। এখন থেকেই সবজির দাম বাড়তে শুরু করেছে। আগামী দু-সপ্তাহ যদি আরও বৃষ্টি হয় তাহলে পুজোয় সবজির দাম আকাশছোঁয়া হতে পারে। এখন থেকেই চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে।

উল্লেখ্য, গত এক সপ্তাহ বৃষ্টি আরামবাগের ছ’টি ব্লকের কৃষি অধ্যূষিত নিচু এলাকার সবজি চাষে চরম ক্ষতি হয়েছে। জমা জলে রোপণ করা সবজি চারা পচে গিয়েছে। ফলে পুজোর মুখে বাজারে সবজির অভাব দেখা দিতে পারে। আর তখনই সবজির দাম নাগালের বাইরে চলে যেতে পারে।

প্রসঙ্গত, ইতিমধ্যে ঝাড়খণ্ডের বৃষ্টি দামোদর, মুণ্ডেশ্বরী ও তার শাখানদীগুলিতে বন্যা দেখা দিয়েছে। আরামবাগ ও খানাকুলের নিচু এলাকাগুলো ডুবতে শুরু হয়েছে। নষ্ট হচ্ছে সবজি ও শসা — শাঁকালুর মতো ফল চাষের। এক‌ইভাবে দ্বারকেশ্বর নদের নিচু এলাকার সবজি বৃষ্টি ও বন্যার জলে ক্ষতিগ্ৰস্ত। পুজোর মুখে আরও বৃষ্টি হলে সবজির দাম স্বাভাবিক ভাবেই বেড়ে যাবে। উল্লেখ করতেই হয় রাজ্যের দক্ষিণ বঙ্গের হুগলি, হাওড়া, নদীয়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ইত্যাদি জেলাগুলিতে যেভাবে আশ্বিনের নিম্নচাপের বৃষ্টি ধারাবাহিকতা বজায় আছে, তাতে ধানের উপকার হলেও, সবজির ক্ষতির সম্মুখীন হচ্ছেন চাষিরা। একদিকে সবজি চাষিদের মাথায় হাত, অপরদিকে পুজোর সময়ে সবজির বাজার অগ্নিমূল্য হবে বলা যেতে পারে।

এদিকে ক্ষতির হাত থেকে রেহাই পেতে সবজি চাষিদের পরামর্শ দিতে মাঠে নেমেছেন কৃষি বিশেষজ্ঞরা।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev