শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৯:৫৫
Logo
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নির্বাচন পরবর্তী মিয়ানমার-রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শ্রীচৈতন্যদেব গরুড়ীয় বৈষ্ণবধর্ম বা গৌড়ীয় বৈষ্ণবধর্মের প্রবর্তক : অসিত দাস বাসুদেব ঘোষের পদাবলীতে চৈতন্য মহাপ্রভুর জন্মবৃত্তান্ত ও বায়ুপূরাণে অবতারত্ব বর্ণন : প্রবুদ্ধ পালিত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ পুরীর জগন্নাথ মন্দিরে দোলউৎসব : রিঙ্কি সামন্ত পদে পদে বিস্মৃত জনপদে (তৃতীয় পর্ব) : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ প্রসূতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য বাঁকুড়ায় এলেন রবীন্দ্রনাথ : প্রবুদ্ধ পালিত এসআইআর-এর নামে ১ কোটি ২৫ লক্ষ নাগরিকের নাম বাদ সরব দেশ বাঁচাও গণমঞ্চ : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ঘন ঘন কেঁপে উঠছে কেন : তপন মল্লিক চৌধুরী জহির রায়হান-এর ছোটগল্প অনমিতা ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নন্দিনী অধিকারী-র ছোটগল্প ‘কান্না হাসির দোলায়’ আ শর্ট ট্রিপ টু ‘জামশেদপুর’ : রিঙ্কি সামন্ত নয় টাকা কেজি দরে বারো লক্ষ টন আলু কিনবে রাজ্য সরকার : মোহন গঙ্গোপাধ্যায় এআই ইমপ্যাক্ট সামিট নিয়ে প্রশ্ন অনেক উত্তর কম : তপন মল্লিক চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৪৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আমার বাবার রসবোধ : সৈয়দ মোশারফ আলী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৪৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি বই যেভাবে বদলে দিয়েছিল তলস্তয়কে : সাইফুর রহমান কেন্দ্রের দ্বিচারিতায় দীর্ঘ আট বছরেও পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ হল না : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৪৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আলুর পর্যাপ্ত ফলন, প্রান্তিক চাষিদের জন্য হিমঘরে ৩০ শতাংশ আলু সংরক্ষণের ব্যবস্থা : মোহন গঙ্গোপাধ্যায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ম্যাজিক লন্ঠনের খোঁজে : মৈত্রেয়ী ব্যানার্জী
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রাক নির্বাচনী সম্মেলনে এসআইআর নিয়ে প্রতিবাদ : মোহন গঙ্গোপাধ্যায়

মোহন গঙ্গোপাধ্যায় / ৮২ জন পড়েছেন
আপডেট রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

রবিবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ রাজ্য কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের প্রাক নির্বাচনী রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল। এদিন সম্মেলনে এস আই আর নিয়ে মানুষকে হেনস্থার প্রতিবাদে সরব হন বক্তারা। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আমাদের কৃষিপ্রধান রাষ্ট্র। আগে কী ছিল, এখন কী হয়েছে। কৃষকরা পিষ্ট হচ্ছেন গাড়ির চাকায়। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার কৃষকদের উন্নয়নে পাশে দাঁড়িয়েছেন। এছাড়া উল্লেখ করতেই হয় যেভাবে এস আই আর নিয়ে এ রাজ্যের মানুষকে হেনস্থা করা হচ্ছে, তার অকল্পনীয়।

পশ্চিমবঙ্গ রাজ্য কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি পূর্ণেন্দু বসু জানান, মানুষকে এস আই আরের শুনানিতে যেভাবে হেনস্থা করা হচ্ছে তার মানা যায় না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিমকোর্টে  উকিলের ভূমিকা নিয়ে এস আই আর নিয়ে মানুষের হেনস্থার কথা তুলে ধরলেন তার দেশের কাছে নজিরবিহীন ঘটনা। সম্মেলনে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি বলেন, এস আই আর নিয়ে মানুষকে সার্বিকভাবে হেনস্থা করা হচ্ছে। এ বিষয়ে কোনো সন্দেহই নেই। মানুষের এই হেনস্থার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিমকোর্টে তা তুলে ধরেছেন।

প্রসঙ্গত, এদিন সম্মেলনে বিধানসভা নির্বাচনের আগে বাংলার কৃষক সমাজের কাছে বার্তা পৌঁছে দিল তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১৫ হাজারের মতো কৃষক ও খেতমজুর অংশ নেন। কৃষক সমাজের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কীভাবে আছে এবং আগামী দিনে থাকবে, তার সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেটে কৃষক ও খেতমজুরদের ব্যাপক উন্নয়ন আর্থিক শ্রীবৃদ্ধির বিষয়টি ঘোষিত হয়েছে। বাংলার খেতমজুররা জীবিকা, কৃষি ও সংশ্লিষ্ট কাজকর্মের উপর সম্পূর্ণ নির্ভরশীল।

বাজেটে বলা হয়েছে, ২ হাজার টাকা করে দুটি কিস্তিতে বার্ষিক মোট ৪ হাজার আর্থিক অনুদান তাঁদের দেওয়া হবে। তৃণমূল নেতৃত্ব বলছেন, খেতমজুরদের কথা এর আগে কেউ কখনোই ভাবেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বতোভাবে তাঁদের পাশে আছেন। তৃণমূলের কৃষক ও খেতমজুর সংগঠনের প্রধান পূর্ণেন্দু বসু বলেন, ব্যাপক কৃষক সমাজের কাছে বার্তা পৌঁছে দিতেই এই কর্মসূচি। কৃষক, খেতমজুররা আমাদের বন্ধু। তাঁদের সার্বিক উন্নতির জন্য মমতার বন্দ্যোপাধ্যায়ের সরকার ও দল সর্বতোভাবে পাশে আছে। বাংলার কৃষকদের কীভাবে বঞ্চিত করছে মোদি সরকার তা সম্মেলনে উঠে আসে।

এদিন সাংসদ দোলা সেন সঞ্চালনার দায়িত্বে ছিলেন। সম্মেলনের সাফল্যে অনন্য ভূমিকা পালন করেন তিনি। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের কয়েকজন মন্ত্রী, বিধায়ক, জেলার দলীয় সভাপতি ও অন্যান্য বিশিষ্টজনেরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৫ সংগ্রহ করতে ক্লিক করুন