শুক্রবার | ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৭:৪০
Logo
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জোড়াসাঁকো ঠাকুর পরিবারের ব্রাত্যজন দ্বারকানাথ ঠাকুর : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হরশিল উপত্যকার সুখদুঃখ : নন্দিনী অধিকারী মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘প্রতিবেশী’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লৌকিক দেবতা ঘেঁটুকে নিয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গান গেয়ে উৎসব পালন : মোহন গঙ্গোপাধ্যায় কবি সম্মেলন প্রসঙ্গে : প্রসেনজিৎ দাস লক্ষ লক্ষ ভোটারকে ধোঁয়াশায় রেখে ভোট নির্ঘন্ট প্রকাশ : তপন মল্লিক চৌধুরী ইতিহাস ও কিংবদন্তীর কথা বুকে নিয়ে দাঁড়িয়ে পাঁচশো বছরের বাহিরী জগন্নাথ মন্দির : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাতাসে গরম ও বসন্তের যুগলবন্দির মোক্ষম দাওয়াই বেল : রিঙ্কি সামন্ত কৃষকদের স্বার্থ রক্ষায় আলুর লাভজনক দাম নিশ্চিত করতে সংগ্রহ প্রকল্প : মোহন গঙ্গোপাধ্যায় মধ্য প্রাচ্যের অস্থিরতার আঁচ লেগেছে আমজনতার হেঁশেলে : তপন মল্লিক চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তিনি ছিলেন তখনকার ছাপোষা বাঙালির প্রতিভূ : মৈত্রেয়ী ব্যানার্জী ‘বার্লোগঞ্জের ভোট’ মূল গল্প রাসকিন বন্ড অনুবাদ নন্দিনী অধিকারী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দু-কানকাটা যায় রাস্তার মাঝখান দিয়ে : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ট্রাম্প ইজরায়েলের হামলাবাজী ও মোদীর নীরবতা : তপন মল্লিক চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ঐতিহ্য ও দৈবী মাহাত্ম্যর প্রমাণ রাধাবল্লভজিউর পঞ্চম দোল : রিঙ্কি সামন্ত দোল ফিরে ফিরে আসে, ফিরে আসে স্বর্নালী স্মৃতি : মৈত্রেয়ী ব্যানার্জী মেদিনীপুরের নদী ও খালপথে জলযানে রবীন্দ্রনাথ : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

‘চেনা অপরাধ অচেনা কাহিনী’ নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়-এর গ্রন্থপ্রকাশ অনুষ্ঠান

পেজ ফোর নিউজ, নিজস্ব প্রতিনিধি / ৬২৫ জন পড়েছেন
আপডেট বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববিদ্যা অনুষদের অন্তর্ভুক্ত ভাষা, অনুবাদ ও সংস্কৃতি কেন্দ্র থেকে ১১ অক্টোবর, ২০২৩, দুপুর ২টো ৩০ মিনিটে প্রকাশিত হল বিশ্ববিদ্যালয়েরই বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. অনামিকা দাসের সম্পাদনায় ‘চেনা অপরাধ অচেনা কাহিনি: গোয়েন্দাসাহিত্য পাঠের চিন্তন সূত্র’। গ্রন্থের মোড়ক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে গ্রন্থপ্রকাশ করেন প্রবীণ সাহিত্যিক অমর মিত্র এবং নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইন্দ্রজিৎ লাহিড়ী।

আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক শ্রী অরিন্দম দাশগুপ্ত এবং বিশিষ্ট মনস্তত্ত্ববিদ ড. অমিত চক্রবর্ত্তী। গ্রন্থের সম্পাদক ড. অনামিকা দাস গ্রন্থপ্রকাশের নেপথ্য কাহিনি তাঁর বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। মানববিদ্যা অনুষদের অধিকর্তা এবং বাংলা বিভাগের প্রধান, অধ্যাপক মননকুমার মণ্ডল ভাষা, অনুবাদ ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের কার্যাবলী ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন।

মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইন্দ্রজিৎ লাহিড়ী সেন্টারের উন্নতিসাধন প্রকল্পের সাফল্যকামনায় কিছু মূল্যবান মতামত ভাগ করে নেন সবার সঙ্গে। এরপর শ্রী অরিন্দম দাশগুপ্ত, ড. অমিত চক্রবর্ত্তী এবং অমর মিত্র বক্তব্য উপস্থাপন করেন—কখনও সেই বক্তব্য গোয়েন্দাকাহিনির মহিলা পাঠক ও মহিলা লেখিকার কথা ছুঁয়ে যায়, কখনও উঠে আসে অপরাধের মনস্তত্ত্বের কথা, আবার কথাপ্রসঙ্গে চলে আসে হালফিলের বাংলা থ্রিলার-কেন্দ্রিক লেখার প্রবণতার কথাও।

প্রায় দেড় ঘন্টা ব্যাপী অনুষ্ঠানের পরিসমাপ্তি হয় আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুকল্যাণী সেনগুপ্ত।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৫ সংগ্রহ করতে ক্লিক করুন