| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

চাঁপাডাঙা রবীন্দ্র মহাবিদ্যালয়ের মাইক্রোবায়োলজির ছাত্র-ছাত্রীরা পালন করল জাতীয় কৃষক দিবস : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৫৬০ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

অধ্যাপক ও ছাত্র-ছাত্রীরা সরাসরি মাঠে গিয়ে কৃষকদের সঙ্গে পালন করল জাতীয় কৃষক দিবস। শনিবার অর্থাৎ ২৩ ডিসেম্বর চাঁপাডাঙা রবীন্দ্র মহাবিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ও ছাত্র-ছাত্রীরা কৃষকদের পাশে থেকে এদিন উৎসাহ ও সচেতনতার বার্তা দিলেন।

উল্লেখ্য, ভারতের জাতীয় কৃষক দিবস কিসান দিবস নামেও পরিচিত। কৃষক দিবস প্রতি বছর ২৩ ডিসেম্বর, ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং-এর জন্মদিনে পালিত হয়। যিনি একজন কৃষক নেতাও ছিলেন, তিনি ভারতীয় কৃষকদের জীবন উন্নত করার জন্য অনেক নীতি প্রবর্তন করেছিলেন। দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও পশ্চিমবঙ্গেও বিভিন্ন অনুষ্ঠান, আলোচনাচক্র, কু্ইজ, প্রতিযোগিতা, কর্মশালা, প্রদর্শনী, প্রবন্ধ রচনা প্রতিযোগিতার মাধ্যমে দিনটি পালিত হয়।

প্রসঙ্গত, এদিন হুগলির চাঁপাডাঙা রবীন্দ্র মহাবিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. তন্ময় ঘোষ, অধ্যাপক নঈম আহমেদ খান, অধ্যাপক জয়দীপ ঘোষ এবং ছাত্রছাত্রীরা সরাসরি মাঠে চাষিদের সঙ্গে কাজে হাত লাগান। চাষে উৎসাহদান ও সচেতন করেন। তন্ময়বাবু বলেন, কৃষকদের কুর্ণিশ জানাতেই সরাসরি ক্ষেতে আসার উদ্যোগ। তিনি আরও বলেন, ভারতের মেরুদণ্ড কৃষকদের জন্য এই দিনটি উৎসর্গ করা হয়েছে। ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংহ-এর জন্মদিন ২৩ ডিসেম্বর। কৃষকদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ করেছিলেন চৌধুরী চরণ সিংহ। তাঁর আমলেই কৃষকদের দিকটি বিশেষ প্রাধান্য দিয়ে দেখা হয়েছে। খুব কম সময়ের জন্য প্রধানমন্ত্রী হয়েই চৌধুরি চরণ সিং কৃষকদের জন্য একাধিক প্রকল্পও শুরু করেন।

উল্লেখ করা যেতে পারে চৌধুরী চরণ সিংহ ১৯০২ সালের ২৩ ডিসেম্বর উত্তর প্রদেশের মিরাট জেলার নুরপুর গ্রামে একটি মধ্যবিত্ত কৃষক পরিবারে জন্ম নেন। তিনি ১৯৭৯-৮০ সালের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দেশে বেশ কয়েকটি কৃষক-বান্ধব ভূমি সংস্কার নীতি নেন। আমাদের কৃষিপ্রধান দেশে গ্রামীণ জনসংখ্যার অধিকাংশই কৃষক বা কৃষির সঙ্গে যুক্ত। কৃষকদের আত্মত্যাগকে সম্মান জানাতে প্রতি বছর কিষাণ দিবস পালন করা হয়। এই উদযাপনের মুখ্য উদ্দেশ্য হল কৃষকদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev