| | |
এই মুহূর্তে ::
নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা আরও বাড়ল

Reporter Default
রিপোর্টার / ৩৩৭ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ৫ মে, ২০২০

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা আরও কিছুটা বাড়ল। মঙ্গলবার ৫ মে নবান্নে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৫ জন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৪৪। করোনা পজিটিভ ৯৪০ জনের। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৬ জন, ফলে মোট সুস্থ হলেন ২৬৪ জন। আরও সাতজন মারা যাওয়াতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৬৮। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৪৫৫টি, মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৭৫৭১। রাজ্যের কোন জেলা কোন জোনে আছে, কোথায় কনটেনমেন্ট জোন সেই সব তথ্য এগিয়ে বাংলা ওয়েবসাইটে দেওয়া হয়েছে। দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া লকডাউন ভালোভাবেই চলছে বলে জানান স্বরাষ্ট্র সচিব।

রেশন নিয়ে তিনি বলেন, ৯ কোটি ৩০ লক্ষ মানুষ কার্ডের মাধ্যমে ও ৬৫ লক্ষ মানুষ কুপনের মাধ্যমে রেশন পাচ্ছেন। ৪ দিনে ২১ হাজার রেশন দোকান থেকে ৪.৭৫ কোটি মানুষ খাদ্যসামগ্রী সংগ্রহ করেছেন। রাজ্য সরকার ৮ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে। স্বচ্ছতার সঙ্গে রেশনে খাদ্যসামগ্রী বিতরণ রাজ্যের অগ্রাধিকার। গরমিলের অভিযোগ এলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখনও অবধি ৩০জন রেশন ডিলারকে শোকজ করা হয়েছে। ৬৪ জন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে। ২৫ জন ডিলারকে বড়ো অঙ্কের জরিমানা দিতে হয়েছে। ৪৫টি মামলা দায়ের করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে ৫০ জনকে। মে মাসে শোকজ করা হয়েছে ২১ জন ডিলারকে। আলাপনবাবু জানান, ডাল দেওয়ার কথা থাকলেও কেন্দ্র থেকে অর্ধেক পরিমাণ ডালও আসেনি। 

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev