| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

১০০ ক্লাবের সদস্য হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

Reporter Default
পেজফোর, নিউজ ডেস্ক / ৩০৪ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

করোনা ভাইরাসের প্রোকপ না থাকলে সোলনায় কাল রাতের দৃশ্যটা একেবারে অন্যরকম হতো। ক্রশ্চিয়ানো রোনালদোর গোল উপভোগ করতো টইটুম্বুর গ্যালারি। পর্তুগালের জার্সি গায়ে চাপিয়ে তিনি টপকে গেলেন ১০০ গোলের গণ্ডি। সেই সঙ্গে ভেঙে ফেলেছেন বহু রেকর্ড। অনেক পেছনে ফেলে দিয়েছেন নিজের চিরপ্রতিদ্বন্দ্বীদের। মঙ্গলবার রাতে সুইডেনের বিরুদ্ধে জোড়া গোল করে এই নজির গড়েন রোনালদো। প্রথমার্ধের একেবারে শেষদিকে বক্সের বাইরে থেকে দুর্দান্ত ফ্রি কিক থেকে আসে তার কেরিয়ারের শততম গোল। দ্বিতীয় গোলটি আসে দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটে। ব্রুনোর পাস থেকে। এই মুহূর্তে সিআর সেভেনের আন্তর্জাতিক গোলসংখ্যা ১০১।

খেলার শেষে পর্তুগিজ টিভি চ্যানেল ‘আরটিপি’কে তিনি বলেন, ‘দর্শক ছাড়া খেলাটা দুঃখজনক। ব্যাপারটা অনেকটাই এমন—সার্কাসে যাচ্ছি যেখানে ভাঁড় নেই কিংবা বাগান দেখতে গেলাম, যেখানে ফুল নেই।’ রোনালদো জানালেন, গ্যালারি থেকে দর্শকরা যখন কটু কথা বলে সেটা তাঁকে প্রেরণা জোগায়, ‘নিজের কথা বলতে পারি, যখন প্রতিপক্ষের মাঠে যাই কটু কথা উপভোগ করি। এটা আমার খেলাকে ভালো করার প্রেরণা।’ খেলোয়াড় হিসেবে দর্শকহীন মাঠে ভালো লাগে না রোনালদোর। সে কথা বলতেও কুণ্ঠা করেননি তিনি, ‘আমরা খেলোয়াড়েরা এটা পছন্দ করি না (দর্শকহীন মাঠ)। তবে এটা সয়ে গেছে। স্টেডিয়াম যে ফাঁকা থাকবে সেটা তো আগেই জানা।’

১০০টি গোল ইউরোপের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই নজির তার। সব মিলিয়ে গোটা বিশ্বে রোনাল্ডোর চেয়ে বেশি গোল করেছেন মাত্র একজন। তিনি হলেন ইরানের আলি দায়েই। যার দখলে আছে ১০৯টি গোল। ধারেকাছে নেই ম্যারাডোনা কিংবা পেলের মতো কিংবদন্তিরা। তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি অনেক পেছনে। তার আন্তর্জাতিক গোলসংখ্যা ৭০। মেসির ওপরেই রয়েছেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। আন্তর্জাতিক ফুটবলে ছেত্রীর গোলসংখ্যা ৭২।

২০০৩ সালে মাত্র ১৮ বছর বয়সে পর্তুগালের হয়ে অভিষেক হয় রোনাল্ডোর। ১৭ বছরের ক‍্যারিয়ারে জিতেছেন দুটি আন্তর্জাতিক ট্রফি। করেছেন সাতটি হ্যাটট্রিক। এবার পেরলেন ১০০’র গণ্ডি। পর্তুগালের হয়ে গোলের সেঞ্চুরি করার পরও অবশ্য থেমে যেতে রাজি নন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এখানেই থামছেন না। আসলে তার নজর রয়েছে আলি দায়েইয়ের ১০৯ গোলের রেকর্ড ভাঙার।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev