| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

ছয় দিন নয়, স্মিথ-আর্চাররা আইপিএল কোয়ারেন্টিনে থাকবেন দেড় দিন

Reporter
পেজফোর, নিউজ ডেস্ক / ২৮৭ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

আইপিএল খেলতে আসা ইংলন্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আবুধাবিতে আসার পর ৬দিন কোয়ারেন্টিনে থাকতে হতো এটাই আইপিএলের নিয়ম। কিন্তু সেই নিয়ম কিছুটা শিথিল হল এই সব ক্রিকেটারদের জন্য। বৃহস্পতিবার রাতে নামা ২১ জন ক্রিকেটারদের ৬ দিন নয় মাত্র ৩৬ ঘণ্টা হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। ফলে ফলে চিন্তায় পড়ে গিয়েছিল এই দুই দেশের খেলোয়াড়দের ফ্র্যাঞ্চাইজিগুলো। সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) স্থানীয় ক্রিকেট প্রশাসনের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধান করেছেন।

আইপিএলে যে সব ফ্র্যাঞ্চাইজিতে ইংলন্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা রয়েছেন তাদের পক্ষ থেকে অস্ট্রেলিয়ার এক ক্রিকেটার বিসিসিআইয়ের কাছে কোয়ারেন্টিনের সময়টা ৬ দিনের পরিবর্তে ৩ দিনে নামিয়ে আনার ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছিলেন। তিনি চিঠিটা লিখেছিলেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সব ক্রিকেটারদের পক্ষ থেকেই। চিঠিতে তিনি যুক্তি দিয়েছিলেন, যেহেতু ইংল্যান্ডে তারা সিরিজ খেলছিলেন, তাই জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই ছিলেন তাঁরা। নিয়মিত স্বাস্থ্যবিধিও মেনে চলেছেন। কোভিড পরীক্ষাও করা হয়েছে নিয়মিত বিরতি দিয়েই। এসব বিবেচনা করেই ৬ দিনের কোয়ারেন্টিনকে ৩ দিনে নামিয়ে নিয়ে আসার অনুরোধ করেছেন তিনি। সেটাই হচ্ছে শেষমেশ। অর্থাৎ শুরু থেকেই আইপিএলে দেখা যাবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেটারদের।

১৯ সেপ্টেম্বর শুরু টি-টোয়েন্টি ক্রিকেটের এই জমজমাট টুর্নামেন্টে। খেলা শুরু হওয়ার মাসখানেক আগেই তাদের খেলোয়াড়দের নিয়ে মরু রাষ্ট্রে হাজির প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি। সেখানে কোয়ারেন্টিন ও অন্যান্য  সুরক্ষা বলয় তৈরি করেই চলছে তাদের অনুশীলন। ফলে আগের নিয়ম বহাল থাকলে বিপদে পরতেন বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। মোটামুটি সব ফ্র্যাঞ্চাইজিতেই এই দুই দেশের একাধিক খেলোয়াড় আছেন। যেখানে আইপিএল শুরুই হচ্ছে আগামীকাল থেকে, সেখানে ছয় দিনের কোয়ারেন্টিনে এসব তারকারা বন্দী থাকলে তাদের ছাড়াই খেলতে নামতে হতো প্রত্যেকটা দলকে। বিসিসিআইয়ের বিশেষ বিবেচনায় এমনটা হচ্ছে না আর।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক সিনিয়ার কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন ‘বিমানে ওঠার আগেই তাঁরা একটা র‌্যাপিড টেস্ট করিয়েছেন, এখানে বিমান থেকে নেমেই আরেকটি টেস্ট করাবেন। আর সব পরীক্ষা হবে আগের মতো। এ প্রক্রিয়া অনুসরণ করা অনেক দরকার, কারণ তাঁরা একটি জীবাণু-সুরক্ষিত পরিবেশ থেকে প্রবেশ করতে যাচ্ছেন আরেকটি জীবাণু-সুরক্ষিত পরিবেশে। বিসিসিআই কোয়ারেন্টিন ৩৬ ঘণ্টায় নামিয়ে এনে খুব ভালো একটা কাজ করেছে। অর্থাৎ চেন্নাই সুপার কিংস (হ্যাজলউড ও স্যাম কুরান), রাজস্থান রয়্যালস (স্মিথ, বাটলার, আর্চার, টাই, টম কারেন) তাদের বিদেশি তারকাদের পাচ্ছে প্রথম ম্যাচ থেকেই। একই কথা প্রযোজ্য গ্লেন ম্যাক্সওয়েলের কিংস ইলেভেন পাঞ্জাব ও অ্যালেক্স ক্যারির দিল্লি ক্যাপিটালসের জন্যও।’

ছবি : টুইটার

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev