| | |
এই মুহূর্তে ::
শিল্পী সোমনাথ হোর : যোগেন চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মহাবিশ্বের ব্ল্যাকহোলের সন্ধানে দুই বাঙালি পদার্থবিজ্ঞানী : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিস্মৃতপ্রায় শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকার : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ফ্রানস বালথাজার সলভিনস ও উত্তর কলকাতার ঘোড়ার সহিস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার জনসংযোগের বিপণনে দুর্গোৎসব : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আকাশ প্রদীপ — পুরাণ, ভক্তি ও বিশ্বাস : যশোবন্ত রায় ৮১ বছরে জাতিসংঘ: সবার প্রত্যাশা পূরণে কতটা সক্ষম? : নিকোলাস বিশ্বাস বোধিসত্ত্ব সঞ্জয়-এর ছোটগল্প ‘স্যার’ কুমারটুলির সহিসমহল্লা ও দেবী দুর্গার বাহন ঘোটকমুখী সিংহ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিজয়াদশমীর ভাঙ-সিদ্ধি : অসিত দাস কলকাতায় এমন দুর্গাপুজো দেখিনি তো আগে : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘ওঝা’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘নিখোঁজের দর্শক সংখ্যা’ নন্দিনী অধিকারী-র ছোটগল্প ‘সর্বংসহা’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯১/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাজারাজড়া ও বণিকের দুর্গাপূজায় নিম্নবর্গ ছিল রবাহূত : অসিত দাস প্রজনন অধিকার নিশ্চিত হলেই সুস্থ্য বাংলাদেশ গড়া সম্ভব : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯১/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

ক্রিকেটে ফিরছেন যুবরাজ!

Reporter Default
পেজফোর, নিউজ ডেস্ক / ২৫৩ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

২০১১ বিশ্বকাপের সেরা খেলোয়াড় যুবরাজ পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মোহালি স্টেডিয়ামে গত কয়েক মাস ধরে অনুশীলন করে চলেছে। পাঞ্জাব দলের শুভমান গিল, অভিষেক শর্মা, আনমোলপ্রীত সিংরা সঙ্গ দিয়ে যাচ্ছে তাঁকে। ঠিক এই সময়েই ক্রিকেটে ফেরার ভাবনাটা মাথাচাড়া দিয়ে ওঠে যুবরাজের মধ্যে। সংবাদমাধ্যম ‘ক্রিকবাজ’কে যুবরাজ বলেন, ‘এসব তরুণ ক্রিকেটারদের সঙ্গে সময় কাটাতে ভালো লেগেছে। খেলার নানা দিক নিয়ে কথা হতো। ওরা আমার কথা থেকে অনেক কিছুই নিয়েছে। নেটে গিয়ে ওদের কিছু বিষয় দেখাতে গিয়ে টের পেলাম বল ভালোই ব্যাটে খেলছি—যদিও দীর্ঘদিন ব্যাট হাতে ওঠেনি।’

যুবরাজ ক্রিকেটের সব ক্ষেত্র থেকে অবসর নিয়েছে গত বছরের জুনে। ৩৮ বছর বয়সী যুবরাজ ক্রিকেটারদের অফ সিজন শুরুর আগে গলফ ও টেনিস খেলেই সময় কাটান। অফ সিজন ক্যাম্পে ব্যাটিং প্র্যাক্টিস শুরু করি, দেখলাম ব্যাটেবলের সংযোগটা ঠিকঠাক হচ্ছে। অনুশীলন ম্যাচ খেললাম, রানও পেলাম। এরপরই অফারটা এলো, যুবরাজের ভাষায়, ‘পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পুনেত বালী এমনই এক সেশনে এসে বললেন, ফেরার কথা ভাবতে পারি কি না।’ সব ঠিকঠাক থাকলে পাঞ্জাবের হয়ে অন্তত টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছেন ভারতের হয়ে বিশ্বকাপজয়ী অলরাউন্ডার।

পুনেত বালীর যুক্তি, পাঞ্জাবের তরুণ ক্রিকেটাররা যুবরাজকে অনুসরণ করছে, তাঁর কথা শুনছে। আর যুবরাজ নিজেও ভালো ব্যাট করছেন। ফিটনেস নিয়েও ভাবনা নেই। তাহলে তাঁর ফেরাটা তো সবার জন্যই ভালো হয়। যুবরাজ জানালেন, ‘শুরুতে ঠিক নিশ্চিত ছিলাম না প্রস্তাবটা গ্রহণ করব কি না। ঘরোয়া ক্রিকেট খেলার দিন তো শেষ। তবে বিসিসিআই চাইলে বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার ইচ্ছা ছিল। বালীর কথা আমি ফেলতে পারিনি। প্রায় দুই থেকে তিন সপ্তাহ ভেবেছি। প্রেরণাটা হলো পাঞ্জাবকে চ্যাম্পিয়নশিপ জেতাতে সহযোগিতা করা। হরভজন সিং এবং আমি চ্যাম্পিয়ন হয়েছি। কিন্তু একসঙ্গে কখনো জেতা হয়নি। ফিরে আসার সিদ্ধান্তে এটাও বড় কারণ।’ পাঞ্জাবের তরুণ ক্রিকেটারদের নিয়েও আশাবাদী যুবরাজ। তাঁর ভাষায়, ‘শুবমান তো আগেই ভারতের হয়ে খেলেছে। বাকি তিনজনেরও অমিত সম্ভাবনা আছে। তাদের উন্নতিতে কোনো সহায়তা করতে পারলে, পাঞ্জাব ক্রিকেটকে সাহায্য করতে পারলে ভালো লাগবে। পাঞ্জাবের হয়ে খেলেই আমি আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছি।’

মনস্থির করার পর বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর কাছে ফেরার অনুমতি চেয়ে মেইল করে যুবরাজ। বিসিসিআইয়ের কাছ থেকে এখনো কোনো জবাব আসেনি।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev