| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

কোহলি আমার মতোই দুষ্টু ছেলে : শোয়েব আখতার

Reporter
পেজফোর, নিউজ ডেস্ক / ৪৮৯ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

প্রক্তন পাকিস্তানি স্পিডস্টার রাওয়লপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার প্রায়ই ভারতীয় ক্রিকেটারদের প্রশংসা করেন। তাঁর সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কও বেশ ভালো। বিশেষ করে অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা প্রায়ই শোনা যায় তার মুখে। কিছুদিন আগে সমালোচকদের জবাব দিয়ে বলেছনে, কোহলি যদি ক্রিকেটে উদাহরণ তৈরি করতে পারে তাহলে কেন তিনি তার প্রশংসা করবেন না? পাকিস্তানিদের কোহলির কাছ থেকে শেখা উচিত বলে মনে করেন শোয়েব। এবার আবারও তার মুখে শোনা গেল কোহলির প্রশংসা।

তাঁর কথায় বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক শচীন তেন্ডুলকারের রেকর্ড কেউ ভাঙতে পারলে কোহলি-ই পারবেন বলে মনে করেন শোয়েব। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত কোহলি ৩১ বছর বয়সেই নিজেকে তুলে ধরেছেন একটা উচ্চতায়। মাঝে-মধ্যেই তুলনাটা ওঠে—কে বেশি ভালো, তেন্ডুলকার না কোহলি? শোয়েবকেও এ প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। তাঁর মতে, তেন্ডুলকার যে সময়ে ক্রিকেট খেলেছেন সে তুলনায় ক্রিকেট খেলাটা এখন অনেক সহজ। অর্থাৎ কোহলির চেয়ে কঠিন সময়ে খেলেছেন তেন্ডুলকার। তবে তাতে কোহলির ক্যারিশ্মা এতটুকু খাটো করে দেখা যাবে না বলেও মনে করেন ৪৫ বছর বয়সী শোয়েব।

মাঠে কোহলির ছেলেমানুষি নিয়ে অনেক সমালোচনা আছে। তবে পাকিস্তানের প্রাক্তন এই খেলোয়াড় বলেন, ক্যারিয়ারের শুরুতে কোহলি তার মতোই দুষ্টু ছেলে ছিলেন। তার ভাষায়, ‘বিরাট কোহলি নিজেকে অনন্য এক উচ্চতায় তুলে নিয়ে গেছে। কিন্তু কোহলির এই ব্র্যান্ডের পেছনে কে? ২০১০, ২০১১ সালে কোহলি কিন্তু আলোচনায় ছিল না। আমার মতোই দুষ্টু ছেলে ছিল। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড ওর পাশে ছিল। আর কোহলি নিজেও জানত, সামনে অনেক কিছু অর্জনের সুযোগ আছে।

‘দুষ্ট ছেলে’—বলতে শোয়েব বুঝিয়েছেন সেই সব বাচ্চাদের যাঁরা একটু উদ্ধত থাকে, কড়া মেজাজের। তবে কোহলি সেখান থেকে যে রূপান্তর ঘটিয়েছেন নিজের টিম ম্যানেজমেন্টের সাহায্য নিয়ে—অবশ্যই তা প্রশংসার দাবিদার বলে মনে করেন শোয়েব। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ডেলিভারির রেকর্ড গড়া প্রক্তন এই পেসার কোহলিকে নিয়ে কথা বলেছেন ইউটিউবে একটি ক্রিকেট শো-তে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev