| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

ইউকি নাগাসুতো : প্রথম মহিলা ফুটবলার হিসেবে খেলবেন ছেলেদের দলে

Reporter Default
পেজফোর, নিউজ ডেস্ক / ২৭১ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

অনন্য এক কীর্তির সামনে জাপানের পেশাদার মহিলা ফুটবলার ইউকি নাগাসুতো। জাপানের হয়ে ২০১১ মহিলা বিশ্বকাপ জিতেছেন নাগাসুতো। পরের বছর লন্ডন অলিম্পিকে রুপার পদকও জেতেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার। ইতিহাসে এই প্রথমবার কোনো মহিলা ফুটবলার হিসেবে ছেলেদের দলে খেলবেন জাপানের ইউকি নাগাসুতো। যুক্তরাষ্ট্রের পেশাদার মহিলা লিগের দল শিকাগো রেড স্টারস থেকে তাকে লিয়েনে নিয়ে আসছে জাপানের অপেশাদার দল হায়াবুসা ইলেভেন। কানাগাওয়া লিগে প্রতিদ্বন্দ্বিতা করে থাকে ছেলেদের এই ক্লাবটি।

২০১৯ মহিলা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার মেগান র‌্যাপিওনি লিঙ্গবৈষম্য নিয়ে সোচ্চার হয়েছিলেন। নটিজেনদের কাছে সেই বিষয়টা অজানা নয়। সেই বার্তা আলোড়ন ফেলেছিল সারা বিশ্বে। সেখান থেকে প্রেরণা নিয়েই ছেলেদের দলে যোগ দেওয়ার চ্যালেঞ্জটা নিয়েছেন নাগাসুতো। তবে হায়াবুসার হয়ে নাগাসুতো কবে মাঠে নামবেন তা এখনো নিশ্চিত নয়। তবে নতুন ক্লাবের হয়ে যত দ্রুত সম্ভব মাঠে নামতে চান তিনি। নাগাসুতোর এ দলবদলের খবর নিশ্চিত করেছে শিকাগো রেড স্টারস ও হায়াবুসা। জাপান, জার্মানি ও ইংল্যান্ডে খেলেছেন নাগাসুতো। গত বছর ৮ গোলের পাশাপাশি আরও ৮টি গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন তিনি। ২০২১ যুক্তরাষ্ট্রে মেয়েদের জাতীয় লিগ শুরুর আগে হায়াবুসায় লিয়েনে খেলার সময়সীমা শেষ হবে নাগাসুতোর।

সংবাদমাধ্যমকে নাগাসুতো বলেন, ‘মহিলা ফুটবলারদের এই বার্তাটা দিতে চাই যে মেয়েআও ছেলেদের দলে যোগ দিয়ে চ্যালেঞ্জ জানাতে পারে। সত্যি বলতে ছেলেদের দলে কতটা ভালো খেলবো তা জানি না। তবে নিজের সর্বোচ্চটাই নিংড়ে দিতে চাই। এই মুহূর্তে অভিজ্ঞতার সঙ্গে আমার পারফরম্যান্সও ভালো হচ্ছে, এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য এটাই সঠিক সময়।’

নাগাসুতোর বড় ভাই গেঙ্কি জে-লিগের প্রাক্তন ফুটবলার। এখন তিনি খেলছেন হায়াবুসায়। নাগাসুতোর এই ক্লাবে আসার পেছনে তাঁর ভাইয়ের অবদান যথেষ্ট। গেঙ্কির ভাষায়, ‘এক দশকেরও বেশি সময় ধরে সে বলে আসছে ছেলেদের দলে খেলতে চায়। তাই বড় ভাই হিসেবে বোনের স্বপ্ন পূরণ করাটা আমার দায়িত্ব ছিল।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগাসুতোকে অভিনন্দন জানিয়েছে হায়বুসা। ক্লাবটির টুইট, ‘ছেলেদের দলে মহিলা খেলোয়াড় হিসেবে নাগাসুতোর এই ঐতিহাসিক চ্যালেঞ্জকে সমর্থন দিন।’ চলতি মাসেই তিনি ক্লাবের হয়ে মাঠে নামতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev