শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১:৪৮
Logo
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নির্বাচন পরবর্তী মিয়ানমার-রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শ্রীচৈতন্যদেব গরুড়ীয় বৈষ্ণবধর্ম বা গৌড়ীয় বৈষ্ণবধর্মের প্রবর্তক : অসিত দাস বাসুদেব ঘোষের পদাবলীতে চৈতন্য মহাপ্রভুর জন্মবৃত্তান্ত ও বায়ুপূরাণে অবতারত্ব বর্ণন : প্রবুদ্ধ পালিত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ পুরীর জগন্নাথ মন্দিরে দোলউৎসব : রিঙ্কি সামন্ত পদে পদে বিস্মৃত জনপদে (তৃতীয় পর্ব) : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ প্রসূতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য বাঁকুড়ায় এলেন রবীন্দ্রনাথ : প্রবুদ্ধ পালিত এসআইআর-এর নামে ১ কোটি ২৫ লক্ষ নাগরিকের নাম বাদ সরব দেশ বাঁচাও গণমঞ্চ : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ঘন ঘন কেঁপে উঠছে কেন : তপন মল্লিক চৌধুরী জহির রায়হান-এর ছোটগল্প অনমিতা ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নন্দিনী অধিকারী-র ছোটগল্প ‘কান্না হাসির দোলায়’ আ শর্ট ট্রিপ টু ‘জামশেদপুর’ : রিঙ্কি সামন্ত নয় টাকা কেজি দরে বারো লক্ষ টন আলু কিনবে রাজ্য সরকার : মোহন গঙ্গোপাধ্যায় এআই ইমপ্যাক্ট সামিট নিয়ে প্রশ্ন অনেক উত্তর কম : তপন মল্লিক চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৪৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আমার বাবার রসবোধ : সৈয়দ মোশারফ আলী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৪৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি বই যেভাবে বদলে দিয়েছিল তলস্তয়কে : সাইফুর রহমান কেন্দ্রের দ্বিচারিতায় দীর্ঘ আট বছরেও পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ হল না : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৪৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আলুর পর্যাপ্ত ফলন, প্রান্তিক চাষিদের জন্য হিমঘরে ৩০ শতাংশ আলু সংরক্ষণের ব্যবস্থা : মোহন গঙ্গোপাধ্যায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ম্যাজিক লন্ঠনের খোঁজে : মৈত্রেয়ী ব্যানার্জী
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

রাজ্যে পেঁয়াজের উৎপাদন ৭ লক্ষ টন ছাড়াবে, কমবে অন্য রাজ্যের উপর নির্ভরতা : মোহন গঙ্গোপাধ্যায়

মোহন গঙ্গোপাধ্যায় / ৩৭০ জন পড়েছেন
আপডেট সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

অনেকটাই অন্য রাজ্যের উপর নির্ভরতা কমবে। পেঁয়াজের জন্য এ রাজ্যের মানুষকে আর বেশি দামে কিনতে হবে না। কারণ এবারে রাজ্যে যা পেঁয়াজ উৎপাদন হয়েছে তাতে ৭ লক্ষ টন ছাড়াবে। তাছাড়া এ রাজ্যে বর্ষাতেও তিন প্রজাতির পেঁয়াজ চাষ করে লাভবান হয়েছেন চাষিরা। এমনটাই জানিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে এ রাজ্যে উত্তরোত্তর পেঁয়াজ চাষ বৃদ্ধি পাচ্ছে। ফলনও ভালো হচ্ছে। লাভবান হচ্ছেন চাষিরা। তাছাড়া বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বর্ষাতেও পেঁয়াজ চাষ শুরু করেছে চাষিরা। যে হারে রাজ্যে পেঁয়াজ উৎপাদন হচ্ছে, তাতে অন্য রাজ্যের উপর নির্ভরতা অনেকটাই কমবে।

প্রসঙ্গত, বিশেষজ্ঞদের মতে পেঁয়াজ চাষে কৃষকদের উৎসাহ বৃদ্ধি করা হয়। তার পাশাপাশি এবার শীতকালে গিয়েছে বৃষ্টিহীন। এই অনুকূল আবহাওয়াও উৎপাদন বৃদ্ধির পক্ষে সহায়ক হয়েছে। সরকারি সূত্রে খবর, রাজ্যে গত বছর সাড়ে ৬ লক্ষ টনের মতো পেঁয়াজ উৎপাদন হয়েছিল। এবার তা ৭ লক্ষ টন ছাড়াবে বলেই আশা করছে প্রশাসন। রাজ্যবাসীর আগামী আগস্ট মাস পর্যন্ত যে চাহিদা, তা বাংলার নিজস্ব উৎপাদন দিয়েই পুরোপুরি মেটানো যাবে বলে মনে করছে সরকারি কর্তারা। তাহলে বাজারে দামও নিয়ন্ত্রণে রাখা যাবে। ভিন রাজ্যের, বিশেষ করে মহারাষ্ট্রের ব্যবসায়ীরা মর্জি মাফিক দাম ঠিক করতে পারবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট পেশ করার পর সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের বিভিন্ন সাফল্যের কথা বলতে গিয়ে পেঁয়াজের প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, আগে তো বেশিরভাগ পেঁয়াজই অন্য রাজ্য থেকে আনতে হতো। আমরা চাষ বৃদ্ধির উদ্যোগ নিতেই উৎপাদনও অনেক বেড়েছে। রাজ্যে বছরের ৭৫ ভাগ চাহিদা মিটে যাচ্ছে নিজস্ব উৎপাদন থেকেই।

রাজ্যে যে পেঁয়াজ উৎপাদন হয় তার বেশিরভাগটা ফেব্রুয়ারি মাস নাগাদ উঠতে শুরু করে। রাজ্য সরকার অবশ্য উন্নতমানের বীজ এনে বর্ষাকালীন পেঁয়াজের চাষ বাড়াতে উদ্যোগী হয়েছে। তাছাড়া বাজেট পেশের সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, অফ সিজনে পেঁয়াজ চাষের এলাকা বাড়ানোর জন্য ২২.৫৮ কুইন্টাল বীজ চাষিদের মধ্যে বিতরণ করা হয়েছে। ৪২৫ টন পেঁয়াজ সংরক্ষণের জন্য চাষিদের আর্থিক অনুদান দিয়েছে সরকার। বাজার বিশেষজ্ঞরা বলছেন, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সংরক্ষণের ব্যবস্থা আরও প্রসারিত হলে সাধারণ ক্রেতাদের আর্থিক সুবিধার পাশাপাশি চাষিরা বেশি আয় করতে পারবেন। সংরক্ষণের ব্যবস্থা বাড়লে আরও বেশিদিন ধরে রাজ্যের পেঁয়াজ বাজারে আসবে। এতে দামের সাশ্রয় হবে। কলকাতার পাইকারি বাজারে এখন রাজ্যের নতুন পেঁয়াজ ১৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। স্থানীয় উৎপাদন বাজারে এসে যাওয়ায় মহারাষ্ট্রের ব্যবসায়ীরা এখানে কম দামে পেঁয়াজ পাঠাতে বাধ্য হচ্ছেন। মহারাষ্ট্রের পেঁয়াজ এখন ২০ টাকার আশপাশে কলকাতার পাইকারি বাজারে আসছে। কিছুদিন আগে তা ছিল কেজিতে ৩০ টাকার বেশি। পুরনো পেঁয়াজ এখনও খুচরো বাজারে ৪০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে। নতুন পেঁয়াজে এখনও ভেজা ভাব বেশি রয়েছে, তাই অনেকেই তা কিনতে চাইছেন না। এই সমস্যা কিছুদিনের মধ্যেই কেটে যাবে। তখন বাজারে পেঁয়াজের দাম অনেকটাই নেমে যাবে বলে বাজার বিশেষজ্ঞরা আশা করছেন। নতুন পেঁয়াজ কিছুদিনের মধ্যে ‘হালকা’ হলে তার সংরক্ষণ প্রক্রিয়াও শুরু হবে। এতে চাষিরাও দাম বেশি পাবেন। এখন চাষিরা নতুন পেঁয়াজ বিক্রি করছেন ১০ টাকার কমে।

উল্লেখ্য, এদিকে রাজ্যে বর্ষাতেও পেঁয়াজ চাষ করা সম্ভব বলে জানিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা। বর্ষাতেও পেঁয়াজ চাষ কীভাবে সম্ভব তা নিয়ে চাষিদের নিয়ে সচেতনতা শিবির গড়ে তোলা হয়। সোনারপুরের শস্যশ্যামলা কৃষি বিকাশ কেন্দ্রের বিশেষজ্ঞ প্রসেনজিৎ কুণ্ডু জানান, এ বছর বর্ষায় তিন প্রজাতির পেঁয়াজ চাষ করেছিলেন কৃষকরা। চলতি মাসে সেই পেঁয়াজের ব্যাপক ফলন হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। ফলে আগামী দিনে বর্ষাকালেও পেঁয়াজ চাষ করতে আর কোনও বাধা রইল না। প্রসেনজিৎবাবু বলেন, ‘বর্ষাকালে সেভাবে রাজ্যে পেঁয়াজ চাষ হয় না। তাই বাইরে থেকে আমদানি করতে হয়। কিন্তু ভীমা ডার্ক রেড, ভীমা রাজ এবং বসন্ত ৭৮০ নামে তিনটি নতুন প্রজাতির পেঁয়াজের পরীক্ষামূলক চাষে দেখা গিয়েছে, এগুলি বর্ষায়ও ভালো ফলন দিচ্ছে। এজন্য বাড়তি খুব বেশি কিছু ব্যবস্থাও করতে হয় না। সাধারণ দেখভাল এবং গাছের গোড়ায় অতিরিক্ত জল যাতে না জমে, সেদিকে খেয়াল রাখলেই সাফল্য সম্ভব।’ জানা গিয়েছে, এই তিন প্রজাতির পেঁয়াজের বীজ বাইরে থেকে আনতে হয়েছে, কারণ রাজ্যে কোথাও তা তৈরি হয় না। গত বছর সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস পর্যন্ত ১৫ দিন অন্তর দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় ১, ক্যানিং ১ এবং বারুইপুর মিলিয়ে প্রায় দশ বিঘা জমিতে এই তিন প্রজাতির পেঁয়াজের বীজ রোপণ করা হয়েছিল। সেই সব জমিতে খুব ভালো ফলন হয়েছে। প্রায় ৩০০ কুইন্টাল পেঁয়াজ উৎপাদিত হয়েছে। উদ্যানপালন দপ্তরের আর্থিক সহায়তায় এই চাষের উপর পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন বিশেষজ্ঞরা। রিপোর্টও প্রাথমিকভাবে দপ্তরে পাঠিয়েছেন তাঁরা। উৎপাদিত পেঁয়াজ কৃষকরা বাজারে বিক্রি করবেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৫ সংগ্রহ করতে ক্লিক করুন