| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

নিষিদ্ধ, তবুও আম পাকাতে দেদার ব্যবহার হচ্ছে কার্বাইড, হতে পারে মারাত্মক বিষক্রিয়া : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৭১৫ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ২১ জুন, ২০২৩

গরমে মানুষের প্রাণ ওষ্ঠাগত। এই সময় রোদ্দুর থেকে ঘরে ফিরে এক গ্লাস আমপোড়ার সরবত যদি পাওয়া যায়, মনে হয় যেন প্রাণ জুড়ায়। আসলে ‘আম ‘দু’ অক্ষরের এই শব্দটি বাঙালির রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে আছে। অথচ সেই আমই নাকি মানুষের শরীরের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে দেখা যাচ্ছে একদল অসাধু ব্যবসায়ী আম তাড়াতাড়ি পাকানোর জন্য ইচ্ছামতো ব্যবহার করছে কার্বাইড। আর সেই আম বাজার ছেয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, কার্বাইডে পাকানো অকালপক্ব সেই আম খেলে শরীরে হতে পারে মারাত্মক রকমের বিষক্রিয়া।

সম্প্রতি কার্বাইডে আম পাকানোর বিষয়টি খবরের শিরোনামে উঠে এসেছে। আমনগরী মালদা, এখানকার বিখ্যাত ফজলি, হিমসাগর, গোলাপখাস ইতিমধ্যে বাজার ছেয়ে গেছে। লক্ষ্যনীয় বিষয় হল বেশিরভাগ কার্বাইডে পাকানো অকালপক্ব আম। চলতি বছরে আমের ফলন বেশি হওয়া সত্ত্বেও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বেশী লাভের আশায় ওইসব আম বিক্রি করছে। চলতি বছরে গত বছরের তুলনায় আমের দাম কম থাকায় বেশিরভাগ মানুষ প্রায় প্রতিদিনই আম খাচ্ছেন। কিন্তু তাঁরা জানেন না, যে আম মুখে তুলছে তা কতটা স্বাস্থ্যকর? রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই কার্বাইড দিয়ে আম পাকানোর প্রবণতা চোখে পড়ছে।

প্রসঙ্গত, বিশেষজ্ঞরা জানাচ্ছেন, একঝুড়ি কাঁচা আম পাকানোর জন্য দরকার ২৫০-৩৫০ গ্ৰাম কার্বাইড। আবার কখনও কখনও অল্প পাকা আমকে দ্রুত পাকাতেও কার্বাইড ব্যবহার হচ্ছে। প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী লাভের আশায় এই ভয়াবহ কাজটি করে যাচ্ছে। বিশিষ্ট চিকিৎসকদের মতে কার্বাইডে পাকানো আম খেলে শরীরে মারাত্মক বিষক্রিয়া দেখা দিতে পারে। বিভিন্ন রোগের উপসর্গ দেখা দিতে পারে। তাই আগেভাগেই সাবধান হতে হবে মানুষের। এছাড়াও প্রশাসনকে এ বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রশাসন সূত্রে খবর, এ বিষয়ে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে তারা।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev