| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

১২ খুদে নিয়ে মেসির ‘ড্রিম টিম’

Reporter Default
পেজফোর, নিউজ ডেস্ক / ২৪৯ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

জীবন পাল্টে দেওয়ায় লিওনেল মেসির জুড়ি মেলা ভার। এবার ঠিক তেমনই এক পদক্ষেপ জীবন বদলে দিল ১০ বছর বয়সী এক আর্সেনাল ভক্ত মাইকি পুলির। মাত্র ৬ বছর বয়সে চোখের দৃষ্টিশক্তি পুরোপুরি হারিয়ে ফেলে পুলি। তবে স্বপ্ন দেখা ছাড়েনি এই খুদে, অন্ধ হলেও সে কিন্তু ফুটবলার। এই খুদেকে নিজের ‘ড্রিম টিম’-এ নিয়েছেন মেসি।

স্রেফ মাঠের খেলা দিয়েই অনেক ভক্তের জীবন পাল্টেছেন মেসি। তাঁর খেলা দেখে ফুটবল নিয়ে চিন্তার জগৎটাই বদলে গেছে অনেক ফুটবলপ্রেমীর। এর পাশাপাশি জনসেবামূলক কাজ তো আছেই। করোনাভাইরাস মহামারির মধ্যেও সাধ্যমতো দান করছেন আর্জেন্টাইন তারকা।

এবার মাঠের ফুটবল লড়াই নয়, এ লড়াই অন্ধদের দৃষ্টিশক্তি ফেরানোর। ইসরাইলি প্রতিষ্ঠান ওরক্যাম-এর সঙ্গে জুটি বেঁধেছেন মেসি। বিশ্বজুড়ে অন্ধরা যেসব প্রতিবন্ধকতার সম্মুখীন হন তা যথাসম্ভব কমিয়ে আনাই লক্ষ্য এই কর্মসূচির। ওরক্যাম টেকনোলজিস নামের এক প্রতিষ্ঠান অন্ধদের জন্য বিশেষ চশমা প্রস্তুত করেছে। প্রতি বছর মেসি এই চশমা দেবেন অন্ধদের, যাঁরা অন্ধত্বের বাধা পেছনে ফেলে ঘুরে দাঁড়িয়েছে এইমুহূর্তে তাদের পাশেই দাঁড়াচ্ছেন মেসি। এদের কেউ কেউ আবার বার্সেলোনায় মেসির সঙ্গে দেখা করার সুযোগও পাবেন। মেসি এই প্রতিষ্ঠানের দূত।

পুলি-সহ মোট ১২ খুদে মেসির ‘ড্রিম টিম’-এর সদস্য এই সেবা পাবে। শৈশবে ‘রড কন ডিস্ট্রোফি’ রোগের জন্য চোখের দৃষ্টিশক্তি পুরোপুরি হারিয়ে ফেলেছিল পুলি। ‘ওরক্যাম মাই আই’ চশমা তাকে লেখা, বিভিন্ন বস্তু এবং লোকের কথা বুঝতে সাহায্য করবে। উত্তর লন্ডনের ছেলে পুলি এখন ইংল্যান্ডে দৃষ্টি প্রতিবন্ধী দলের সঙ্গে আছে। ইংল্যান্ড থেকে শুধু পুলিকেই বেছে নেওয়া হয়েছে। তার মতো প্রেরণাদায়ক কাজ করে চলা আরও কিছু দৃষ্টিশক্তি হারানোদের বেছে নেওয়া হয়েছে উরুগুয়ে, ব্রাজিল, স্পেন, জার্মানি, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও জাপান থেকে।

করোনা মহামারির জন্য নিজের দেশের হাসপাতালে দিয়েছেন বড় অঙ্কের অনুদান। এ ছাড়াও নানারকম দাতব্য কাজ তো করছেন নিয়মিতই। এবার মেসি নেমেছেন পুলিদের দৃষ্টিশক্তিকে যতটা সম্ভব ভালো করার কাজে। মেসি বলেছেন, ‘এটা পরিষ্কার যে এই প্রযুক্তি খুদেদের জীবন বদলে দেবে।’ এই বিশেষ চশমার দাম ৪২০০ পাউন্ড। করোনা মহামারির জন্য এখনো মেসির সঙ্গে দেখা করতে পারেননি পুলি। তবে মেসির সঙ্গে দেখা হলে কী বলবেন তা আগেই ঠিক করে রেখেছেন এই খুদে ফুটবলার, ‘ফুটবল আমার কাছে সবকিছু। আমি এটা খেলতে ভালোবাসি। মেসির সঙ্গে দেখা হলে তাকে বলবে আর্সেনালে একদিনের জন্য খেলতে পারি কি না। এটা খুব ভালো হয়।’ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ নিয়ে মেসির পোস্ট, ‘অন্ধ ও দৃষ্টিশক্তির সমস্যায় থাকা মানুষদের সাহায্য করতে পেরে গর্ব লাগছে।’

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev