পবিত্র রমজান মাসে তারকেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান উত্তম কুণ্ডুর উদ্যোগে তারকেশ্বর পুরসভার ৭, ১৪ নং ওয়ার্ড-সহ বেশ কয়েকটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে সংখ্যালঘু পরিবারের হাতে রমজান মাসের রোজার খাদ্য সামগ্রী তুলেদেন উত্তম কুন্ডু।

এই মহতী কাজে উপস্থিত ছিলেন টাউনের যুবা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কুহেলী কুন্ডু, কাউন্সিলর রূপা সরকার, কাকলি ব্যানার্জী, অধ্যাপক তন্ময় ঘোষ, ১৪ নং ওয়ার্ড কমিটির সম্পাদক জামিল আক্তার-সহ টিম ইউকের সদস্যরা৷
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার